রুপচর্চায় মশলার গুনাগুণ! - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, March 26, 2020

রুপচর্চায় মশলার গুনাগুণ!


নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৬ মার্চ:- সুন্দর রাখতে আমরা কিনা করি। আর সৌন্দর্যের ক্ষেত্রে আমরা ত্বক ও চুলের দিকে সবার আগে নজর দেই। ঘরোয়া রূপচর্চায় শাকসবজি, ফলমূল সবই ব্যবহার করি। কিন্তু আপনি জানেন কি মশলাও রূপচর্চায় দারুণ


হলুদ:

ত্বকের সৌন্দর্যে হলুদের অবদান অনস্বীকার্য। এতে রয়েছে অ্যান্টি বায়োটিক, অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি এজিং উপাদান। ফলে বিভিন্ন ক্রিম তৈরিতে ব্যবহার করা হয় হলুদ। নিয়মিত হলুদ মাখলে ত্বকের দাগছোপ দূর হয়ে ত্বক হয়ে ওঠে ঝলমলে।

দারুচিনি:

দারুচিনিতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রক্ত সঞ্চালন বাড়ায়। ব্রণ দূর করতেও সাহায্য করে। দারুচিনি গুঁড়ো করে একটি মিশ্রণ তৈরি করুন। এবার ক্ষতিগ্রস্ত ত্বকের ওপর মিশ্রণটি লাগান। উপকার পাবেন।

ধনিয়া:

চোখের যত্নে ধনিয়া ভীষণ উপকারি। রাতভর পানিতে ভিজিয়ে রাখুন এটি। এবার সকালে সেই পানি আঙুলে করে চোখে লাগান। চোখ অনেক সতেজ লাগবে।

কালোজিরা:

কালোজিরাও একাধিক গুণে সমৃদ্ধ। নারকেল তেলের সঙ্গে কালোজিরা মেশান। এবার সেটিকে ফুটিয়ে চুলে লাগালে গোড়া শক্ত হবে।


No comments:

Post a Comment

Post Top Ad