ইরাকে অবস্থিত সৈন্য দেশে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। কভিড-১৯ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় ফ্রান্সের সেনাবাহিনী। ইরাকে অবস্থিত ইসলামিক নিষিদ্ধ গোষ্ঠী আইএসের মোকাবেলার জন্য ফ্রান্সের ১০০ সৈন্য ইরাকে অবস্থান করছিল। কিন্তু এখন করোনার আতঙ্কের কারণে তাদের পুনরায় ফ্রান্সে ফিরিয়ে আনা হচ্ছে।
ইরাকের প্রধানমন্ত্রী আদিল-আব্দুল মাহাদি’র মুখপাত্র আব্দুল কারিম খালাফ ইরাকের সংবাদমাধ্যমকে ফ্রান্সের সৈন্যদের ইরাক ত্যাগ করার খবর নিশ্চিত করেছে। তিনি বলেন, “২০১৮ সাল থেকে ইরাক এবং সিরিয়ায় ফ্রান্সের সেনাবাহিনী অবস্থান করছিল। কিন্তু এখন করোনার আতঙ্কের কারণে ফ্রান্স তাদের সৈন্য ফিরিয়ে নিয়ে গেছে।”
সৈন্য ফিরিয়ে নিলেও আইএস এর বিরুদ্ধে তাদের যে লড়াই সেটা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ফ্রান্সের সেনাবাহিনী ইরাক সরকারকে তাদের সাহায্য-সহযোগিতা করে যাবে। বিশেষ করে সিরিয়ান ক্যানেল ও যুদ্ধবিমান সরবরাহের মাধ্যমে।
ফ্রান্সে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ২৩৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯২৯ জন। মারা গেছে ১ হাজার ৩৩১ জন। সেরে উঠেছে ৩ হাজার ৯০০ জন।
No comments:
Post a Comment