নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১ মার্চ :-প্রযুক্তিপ্রেমী ও স্বাস্থ্যসচেতন মানুষরা ফিটনেস অ্যাপের ব্যাপক ব্যবহার করেন। এর ব্যবহারে বেশ উপকারও নাকি মেলে। কিন্তু এ কথা মানতে নারাজ এক বিশেষজ্ঞ। তার মতে, হাঁটা বা দৌড়ানোর সময় স্টেপ কাউন্টিং অ্যাপের ব্যবহার কেবল সময়ের অপচয়ই নয়, এটা বেশ ক্ষতিকরও বটে।বেশ নামকরা এক কম্পিউটার বিজ্ঞানী তার গবেষণায় জানান, ফিটনেস অ্যাপগুলো ভালোর চেয়ে খারাপটাই বেশি করছে। এই অ্যাপগুলো আদতে মানুষকে ব্যায়ামে উৎসাহী করে না। বরং তাদের মনোযোগ এক উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যের দিকে নিবিষ্ট রাখে যে লক্ষ্য কখনো হাসিল করা সম্ভব নয়।জন হপকিন্স ইউনিভার্সিটির বিশেষজ্ঞ ড. গ্রেগ হ্যাগার জানান, মোটামুটি ১ লাখ ৬৫ হাজার হেলথকেয়ার অ্যাপ রয়েছে বাজারে। এগুলো কতটা বৈজ্ঞানীক ভিত্তিতে তৈরি করা হয় তা নিয়ে সন্দেহ রয়েছে। স্বাস্থ্যসচেতন মানুষরা এসব অ্যাপ ১০০ কোটিরও বেশি বার ডাউনলোড করেছেন।
কিন্তু এই ১০ হাজার কেন? এতে কি আছে?
তিনি বলেন, ১৯৬০ সালে জাপানে এক গবেষণায় বলা হয়, জাপানিজ পুরুষরা প্রতিদিন অনেক পথ হাঁটেন। প্রতি ১০ হাজার পদক্ষেপ এগোনোর কারনে ৩ হাজার ক্যালোরির ক্ষয় ঘটে। এ থেকেই কি সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে ১০ হাজার পদক্ষেপ গ্রহণ করাটাই স্বাস্থ্যকর বিষয়?
বাজারের ফিটনেস অ্যাপগুলো যেভাবে ব্যবহার করতে বলা হয়, তা কতটা বিজ্ঞানভিত্তিক তার হিসাব কেউ করেন না।হ্যাগার আরো বলেন, আমার মনে হয় এই অ্যাপগুলো উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছে। এতে মানুষের সমস্যার সৃষ্টি হচ্ছে। বিজ্ঞানের প্রমাণ ছাড়া আপনি কিভাবে বলতে পারেন যে এগুলো উপকার করছে?কিন্তু আপনি যত ব্যায়াম করবেন, তত বেশি উপকার পাবেন। কিন্তু আপনার একটা নির্দিষ্ট বয়সের জন্য একেক ধরনের ব্যায়াম উপকার বয়ে আনবে। নয়তো ক্ষতি করবে। এই অ্যাপগুলো এসব হিসাবের ধারেকাছে দিয়েও যায় না।
No comments:
Post a Comment