কোন পদ্ধতিতে ডিম খেলে ওজন কমবে - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, March 29, 2020

কোন পদ্ধতিতে ডিম খেলে ওজন কমবে




নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৯ মার্চ:-আমরা প্রায় প্রতি দিন কম-বেশি ডিম খেয়ে থাকি। তবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে ডিমের চাহিদা আরও বেড়ে যায়।
কিন্তু আমরা কি জানি, ওজন কমাতে ডিম অত্যন্ত কার্যকরী একটা খাবার!
চলুন জেনে নিই কোন পদ্ধতিতে ডিম খেলে ওজন কমবে-
ডিম আর পালং শাকঃ
পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। পালং শাক খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে বা খিদে বোধ হয় না। তাই ডিমের সঙ্গে পালং শাক অবশ্যই একসঙ্গে পাতে রাখুন।
ডিম আর নারিকেলের তেলঃ
নারিকেলের তেল আমাদের বিপাক ক্রিয়াকে সক্রিয় করতে সাহায্য করে। তাই তেল বা মাখনের পরিবর্তে নারিকেলের তেল দিয়ে ডিমের ওমলেট তৈরি করে খেয়ে দেখুন। উপকার পাবেন।
ডিম আর ওটমিলঃ
ডিম আর ওটমিল এই দুই উপাদান মিশিয়ে খেলে ঝটপট ওজন কমবে। খাবার ধীরে ধীরে হজম করায় ওটমিল। ওটমিল পাচক রস ক্ষরণের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং একই সঙ্গে অতিরিক্ত অ্যাসিড ক্ষরণে বাধা দেয়। ডিম আর ওটমিল একসঙ্গে খেতে পারলে আমাদের বিপাক প্রক্রিয়া সক্রিয় হয়ে ওঠে।


No comments:

Post a Comment

Post Top Ad