বিশ্বের এক-তৃতীয়াং লোক লকডাউন! - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, March 26, 2020

বিশ্বের এক-তৃতীয়াং লোক লকডাউন!



করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ এখন ঘরে রয়েছে। সর্বশেষ খবর পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ৫২০ জন। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ১৭৪ জন। আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ৮০৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

করোনা মোকাবেলায় বিশ্বের ৩৭ শতাংশ মানুষ এখন ঘরের মধ্যে রয়েছে।  ঘরে থাকার মানুষের সংখ্যা বাড়ার পেছনে ভারতের অবদান অনেক। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরো ভারতকে ২১দিনের জন্য লকডাউন করার ঘোষণা দিয়েছে। ১.৩ বিলিয়ন মানুষের দেশ ভারত এখন পুরোপুরি লকডাউন।

এদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৯২৮। এছাড়া একই সময়ে সেখানে প্রায় ১০ হাজার ৬৭১ নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৫২৭।

গত ২৪ ঘণ্টায় স্পেনে মারা গেছে অন্তত ৬৫৬ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪৭ জন। নতুন করে ৭ হাজার ৪৫৭ জনের আক্রান্তের ঘটনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৫১৫ জন।

এছাড়া, ইরানে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪৩ জন, নতুন রোগী ২ হাজার ২০৬ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৭ জন, মৃত্যু ২ হাজার ৭৭ জনের। ফ্রান্সেও গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২৩১ জন, আক্রান্ত ২ হাজার ৯২৯ জন। অর্থাৎ দেশটিতে মোট মৃত্যুর ঘটনা ১ হাজার ৩৩১টি, আক্রান্ত ২৫ হাজার ২৩৩ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা চীনে। সেখানে মোট ৮১ হাজার ২১৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে তিন হাজার ২৮১ জনের। তবে মৃতের হিসেবে চীনকেও ছাড়িয়ে গেছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা সাত হাজার ৫০৩ জন। আর আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন।


No comments:

Post a Comment

Post Top Ad