খাদ্য ছাড়া আমাদের জীবন ধারণ সম্ভব নয় - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, March 25, 2020

খাদ্য ছাড়া আমাদের জীবন ধারণ সম্ভব নয়




নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৫ মার্চ:-খাদ্য ছাড়া আমাদের জীবন ধারণ সম্ভব নয়। দৈনন্দিন কাজকর্ম ও সুস্থ শরীরের জন্যই আমরা খেয়ে থাকি। তেমনি খাবার টেবিলের কিছু নিয়ম কানুন রয়েছে যাকে টেবিল ম্যানার বলা হয়। যা আমাদের জেনে রাখা প্রয়োজন। তা না হলে অনেক সময় পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। খাবার টেবিলে বসে পা নাচানো, হাতে থাকা টিস্যু পেপার বা ন্যাপকিন গোল্লা পাকানো ও উচ্চস্বরে হাসাহাসি করা কোনটাই এ ম্যানারের অন্তর্ভুক্ত নয়। তাই সযতনে এড়িয়ে যেতে হবে এ বদ অভ্যাসগুলোকে।
আসুন এবার জানা যাক টেবিল ম্যানার সম্পর্কেঃ
১। একসঙ্গে খাওয়া শুরু করুনঃ অনেকে একত্রে খেতে বসলে কখনোই তারাহুড়া করে আগে আগে খাওয়া শুরু করবেন না। সবার সাথে এক সাথে খাওয়া শুরু করুন।
ন্যাপকিনের ব্যবহারঃ খাওয়ার টেবিলে বসার পর ন্যাপকিন নিয়ে কোলের ওপর বিছিয়ে দিন। খাওয়া শেষ হলে ন্যাপকিন অর্ধেক ভাঁজ করে টেবিলের বাঁ দিকে রেখে উঠুন।
৩। মহিলা অতিথিদের ক্ষেত্রেঃ মহিলা অতিথিদের বেলায় চেয়ার এগিয়ে দিতে পারেন। এতে আপনার সৌজন্যবোধ প্রকাশ পাবে।
৪। বৃদ্ধ ও ছোট শিশুদের আগে বসতে দিনঃ অনুষ্ঠান বা কোনো আয়োজন থাকলে সেখানে সবার আগে বসতে নেই টেবিলে। আগে দেখতে হয় বৃদ্ধ ও ছোট শিশুরা জায়গা পেয়েছে কি-না। প্রয়োজনে জায়গা ছেড়ে দিতে হয় প্রতিবন্ধীদের জন্য।
অল্প করে খাবার মুখে দিনঃ যত ক্ষুধার্তই হোন না কেন একবারে খুব বেশি পরিমাণ খাবার মুখে দেয়া যেমন দৃষ্টিকটু, তেমনি তা ছড়িয়ে পড়ে খাবার টেবিলে। সৃষ্টি করতে পারে বিশৃঙ্খলা।
৬। মুখ বন্ধ করে খানঃ খাওয়ার সময় খাবার মুখে দিয়ে মুখ বন্ধ করে খান। খাওয়ার সময় আপনার মুখের খাবার দেখা গেলে তা মোটেই স্বস্তিদায়ক নয়। এটা যেমন অন্যদের বিরক্তিতে ফেলে, তেমনি খাওয়ার রুচিতেও ঘাটতি আনে।
৭। শব্দ করে খাওয়া বন্ধ করুনঃ শব্দ করে খাওয়াটা আপনার পাশে বসা মানুষটির জন্য অনেকটা অস্বস্তিদায়ক। সেটা হয়তো আপনি বুঝতে পারেন না। তাই শব্দ করে খাওয়ার অভ্যাসটা বর্জন করুন।
৮। মুখে খাবার নিয়ে কথা বলা থেকে বিরত থাকুনঃ খাবার টেবিলে বসে মুখে খাবার নিয়ে অনেকেই কথা বলে থাকেন যা খুবই অশোভনীয়। মুখে খাবার নিয়ে কথা বলতে গিয়ে অনেক সময় মুখ থেকে খাবার বেরিয়ে আসে।
৯। মুখ থেকে খাবার ফেলবেন নাঃ খাবার টেবিলে বসে কোন খাবার মুখ থেকে বের করে টেবিলে ফেলা থেকে বিরত থাকুন। প্রয়োজনে টিস্যু দিয়ে পেঁচিয়ে ফেলুন।
১০। শব্দ করে ঢেঁকুর দিবেন নাঃ খাবার খাওয়ার সময় শব্দ করে ঢেঁকুর তোলাও চরম বাজে অভ্যাসগুলোর একটি। অনেকের মধ্যেই এ বাজে অভ্যাসটি পরিলক্ষিত হয়ে থাকে। যদি এমন অভ্যাস থাকে তাহলে আজই পরিত্যাগ করুন।
১১। কাশি বা হাঁচি দেয়া থেকে বিরত থাকুনঃ খাবার গ্রহনের সময় কাশি বা হাঁচি দেওয়া থেকে বিরত থাকুন। আর যদি হাঁচি চলেই আসে তাহলে বাকিদের কাছ থেকে অনুমতি নিয়ে একটু দূরে গিয়ে হাঁচি দিন। কেননা এটা খুবই দৃষ্টিকটু লাগে। অবশ্যই মুখে হাত দিয়ে হাঁচি বা কাশি দিন।
নাক টানা থেকে বিরত থাকুনঃ খাবার টেবিলে বসে নাক টানা থেকে বিরত থাকতে হবে। কেনান এটা আপনার পাশে থাকা ব্যাক্তিটির চরম অস্বস্তির কারন না হয়ে দাঁড়ায়।
১৩। উঠে গিয়ে বা উপুর হয়ে খাবারের ডিশ নেওয়া থেকে বিরত থাকুনঃ উঠে গিয়ে বা উপুর হয়ে খাবারের ডিশ নিবেন না। কারো খাবারের প্লেটের উপর দিয়ে খাবারের ডিশ আনতে যাবেন না। প্রয়োজনে পাশের জনকে অনুরোধ করুন।১৪। স্যুপ খাওয়ার চামচটাই মুখে ঢুকিয়ে দিবেন নাঃ চামচ দিয়ে স্যুপ খাওয়ার সময় পুরো চামচটাই মুখে ঢুকিয়ে দেবেন না। মুখের সামনে চামচ-ভর্তি স্যুপ এনে চামচের পাশ থেকে স্যুপ খেতে থাকুন। চামচটি দিয়ে স্যুপ মুখে দেওয়ার পূর্বে বাটির উল্টো দিকে মুছে নিন। নিজের দিকে নয়।
১৫। চিৎকার চেঁচামেচি থেকে বিরত থাকুনঃ রেস্তোরাঁতে খেতে গিয়ে স্যুপের মধ্যে মাছি, ফ্রাইড রাইসে লম্বা একটা চুল অথবা স্যালাডের লেটুস পাতার মধ্যে পোকা আবিষ্কার করাটা কোনও আশ্চর্য ঘটনা নয়। এ রকম হলে ওয়েটারকে ডেকে সেটা পাল্টে আনতে বলুন। চিৎকার করে, গালমন্দ করে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করাটা কিন্তু মোটেই ভদ্রজনোচিত নয়।


No comments:

Post a Comment

Post Top Ad