করোনায় প্রথম মৃত্যুর দুঃসংবাদ ফ্রান্সের বোরবন রাজপরিবারে - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, March 29, 2020

করোনায় প্রথম মৃত্যুর দুঃসংবাদ ফ্রান্সের বোরবন রাজপরিবারে



নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৯ মার্চ:-নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৯ মার্চ:-বিশ্বের রাজ পরিবারের সদস্যের মধ্যে করোনা ভাইরাসে প্রথম কোনো মৃত্যু হল। ফরাসি বোরবন পার্মা রাজ পরিবারের সদস্য প্রিন্সেস মারিয়া টেরেসা (৮৬) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৭ মার্চ) পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত হৃদয়ে মারিয়ার মৃত্যুর ঘোষণা দেন তারই ছোটভাই প্রিন্স সিক্সটাস হেনরি।প্রিন্স সিক্সটাস হেনরি বলেন, রাজ পরিবার আজ শোকের মাধ্যমে ঘোষণা করছে যে, বারবন পার্মা রাজকন্যা মারিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
প্রিন্স জাভিয়ের ও ম্যাডেলিন ডি বোরবনের ঘরে ১৯৩৩ সালে প্যারিসে জন্ম হয় মারিয়ার। স্পেনের হাউজ অব বোরবনের বর্তমান ডিন্যাস্টির ক্যাডেট শাখার সদস্য ছিলেন তিনি।

প্রাপ্তবয়স্ক জীবনের বেশিরভাগ সময় মাদ্রিদে কাটান মারিয়া। স্প্যানিশ রাজনৈতিক আন্দোলন নিয়ে গবেষণা ও লেখালেখিও করতেন।মারিয়ারা ছয় ভাইবোন, চারজন জীবিত আছেন- ফ্রাঙ্কোইস, সিসিলি, মারি দেস নেইগেস ও প্রিন্স সিক্সটাস হেনরি। মারিয়া ছিলেন চিরকুমারী।


No comments:

Post a Comment

Post Top Ad