নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১ মার্চ :-এক সপ্তাহ ধরে সাম্প্রদায়িক সহিংসতায় জ্বলছে ভারতের উত্তর-পূর্ব দিল্লি। এতে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৪২ জনের। এছাড়া গ্রেফতার করা হয়েছে ৫১৪ জনকে। দেশটিতে সংখ্যালঘু মুসলিমদের বেছে বেছে হামলা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই সাম্প্রদায়িক সহিংসতার মধ্যেই অসাম্প্রদায়িকতার এক অনন্য নজির গড়লেন স্থানীয় মুসলিমরা। শনিবার আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে এমন চিত্র।সহিংসতায় উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদের পবিত্রস্থান মসজিদ পুড়িয়ে দিলেও মুসলিম অধ্যুষিত মুস্তাফাবাদের বাবুনগর অঞ্চলে শিব মন্দির রক্ষা করেছেন স্বয়ং মুসলিমরাই। পালাক্রমে পাহারা দিয়ে রক্ষা করেছেন শিব মন্দিরটি। মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিটিও পরম বিশ্বস্থতায় মন্দিরের চাবি তুলে দিয়েছেন স্থানীয় মুসলিমদের হাতে।৩০-৩৫ বছর ধরে মন্দিরের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা রীণা (৫২) জানান, দৈনন্দিন পুজার সমস্ত দায়িত্বই তার। এই বিপদের সময়ে তিনি ধর্ম বিচার না করে আস্থা রেখেছেন মুসলিমদের ওপরেই। তাদের হাতে তুলে দিয়েছেন মন্দিরের চাবি। মুসলিম অধ্যুষিত অঞ্চলেও তিনি নিজের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র শঙ্কিত ছিলেন না বলে জানিয়েছেন।

No comments:
Post a Comment