মানবজাতির ৬০ লক্ষ বছরের ইতিহাস - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, March 29, 2020

মানবজাতির ৬০ লক্ষ বছরের ইতিহাস



নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৯ মার্চ:- ৬০ লক্ষ বছরের ইতিহাসে নানা পরিবর্তনের ভিতর দিয়ে বর্তমান রূপ লাভ করেছে।অভিযোজনের স্বাভাবিক নিয়মে বিবর্তিত হয়েছে মানুষের শারীরিক গঠনও। বর্তমানে মানুষের শরীরে এমন কিছু অংশ রয়েছে যা আদিম মানুষের কাছে প্রয়োজনীয় হলেও, আজকের দিনে তা একেবারেই অকেজো।
জেনে নিন, শরীরের এমন অকেজো ৫টি অঙ্গের কথা, যেগুলো থাকা না থাকায় মানুষের কিছু যায় আসে না!
১. টেলবোন
মানুষের এখন আর লেজ নেই, তাই দরকার নেই টেলবোনেরও। মানুষ যখন ভ্রুণ আকারে মায়ের গর্ভে থাকে, তখনও তাদের একটি লেজের অংশ থাকে অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মতো। তবে ভূমিষ্ঠ হওয়ার সময় ক্রমশ ছোট হয়ে লেজটি মিশে যায় মেরুদন্ডের হাড়ের সঙ্গে।
২. পুরুষের নিপলস
মাতৃগর্ভের প্রথম ৬০ দিনে নির্ধারিত হয় ভ্রুণের লিঙ্গ। যেগুলির থেকে ওয়াই ক্রোমোজম টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়, যা তৈরী করে পুরুষের যৌনাঙ্গ। যেহেতু শুরুতেই এটি নির্ধারণ করা যায়না, সেহেতু প্রত্যেকটি ভ্রুনের মধ্যেই নিপলসের গঠন থাকে। তবে সেই ভ্রুণ থেকে মেয়ের জন্ম না হয়ে ছেলের জন্ম হলে, নিপলসটি অকেজো হয়ে পড়ে।
৩. আক্কেল দাঁত
মানুষের চোয়াল দীর্ঘসময় ছোট আকারের থাকায়, আমাদের আক্কেল দাঁতটি জায়গামতো নিজেকে ফিট করতে পারেনা। বিজ্ঞানীদের মতে, কাচা সবজি ও মাংস চিবিয়ে খেলে দাঁত ও চোয়ালের গঠন ঠিক থাকে। যা প্রতি ৫ জন মানুষের মধ্যে একজন করেন না। তবে বর্তমান সময়ে মানুষ দাঁতের যত্ন নিয়ে সচেতন হওয়ায় আক্কেল দাঁতটি অনেক ক্ষেত্রেই নিজেদের জায়গা করে নিতে পারে বলে মত দেন কয়েকজন বিশেষজ্ঞ।
৪. চোখের তৃতীয় পাতা
আমাদের চোখের একেবারে কোনে ঠিক নাকের কাছে একটি ত্বকের একটি পরত থাকে, যার এখানে থাকার কোন প্রয়োজনই নেই। একে বলে নিকটেটেটিং মেমব্রেন। পাখিদের চোখে এই তৃতীয় অক্ষিপল্লব খুবই গুরুত্বপূর্ন। চোখটিকে সুরক্ষিত রাখতে তারা সেটি দিয়ে চোখ ডেকে রাখলেও, সবকিছুই দেখতে পারে। কিন্তু মানুষ সেসব কিছু পারে না।
৫. কানের কিছু অংশ
কান আমাদের অত্যন্ত প্রয়োজনীয় হলেও এর কয়েকটি অংশ আমাদের কোন কাজে আসেনা। কানে এমন কিছু পেশি থাকে, যারা কানের পাতাটি নাড়াতে সাহায্য করে। কিন্তু আদতে যার কোন দরকার নেই আমাদের। বাঁদর-বিড়ালের মতো প্রাণীদের কান ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন দিকের শব্দ শুনতে হয়। কিন্তু আমাদের সেসব করতে হয়না। অনেকে কান নাড়াতে সক্ষম হলেও তাতে শোনার ক্ষেত্রে তাদের বাড়তি কোন সুবিধা হয়নি।


No comments:

Post a Comment

Post Top Ad