জাপানি তেলের বিবিধ উপাদানগুলি কি ? - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, March 3, 2020

জাপানি তেলের বিবিধ উপাদানগুলি কি ?

কি কি উপাদান দিয়ে তৈরি করা হয় “জাপানি তেল” জানলে চমকে যাবেন !


নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩মার্চ:-জাপানি তেল’! নামটির মধ্যেই কেমন একটা গা ছমছমে ব্যাপার রয়েছে। জিনিসটির বিজ্ঞাপন অনেক দেখেছেন হয়েতো। দেখে রোমাঞ্চ-কৌতুক-আমোদও বোধ করেছেন যথেষ্ট। কিন্তু জিনিসটা আসলে যে কী, তা নিয়ে কৌতূহল নিশ্চয়ই হয়েছে। আপনাদের কৌতুহল মেটানোর জন্য জাপানি তেল সম্পর্কে ৮টি তথ্য দেওয়া হলো-১. জাপানি তেলের সঙ্গে জাপানের আদৌ কোনও সম্পর্ক নেই। এটি তৈরি হয় ভারতে। এর ফর্মুলাটি জাপান থেকে এসেছে কি না সে সম্পর্কেও স্পষ্ট কিছু জানা যায় না।২. জাপানি তেল পুরুষদের ব্যবহার্য। তবে কেন এর ব্যবহার শুধুমাত্র পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ করা হয়েছে তার সুস্পষ্ট ব্যাখ্যা নেই কিছু। এই তেলের সুফল বা কুফল থেকে মহিলাদের বঞ্চিত করার মধ্যে লিঙ্গবৈষম্যঘটিত ষড়যন্ত্রের গন্ধ পেতে পারেন অনেকে।৩. সবচেয়ে বড় প্রশ্ন, এই তেল মেখে কাজের কাজ কি হয় কিছু? এ প্রশ্নের উত্তরে একটি তথ্য দিয়ে রাখা যাক, ২০১১ সালে পুণের ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন জাপানি তেলের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। অভিযোগ ছিল, এই তেল তাদের বিজ্ঞাপনে অসত্য দাবি করে মানুষকে বিভ্রান্ত করছে।৪. যদি কেউ মনে করেন, এই তেল মাখলে আপনার ‘ইয়ে’টির দৈর্ঘ্য সাঁই সাঁই করে বাড়তে থাকবে, তাহলে জেনে রাখুন, জাপানি কেন, চাইনিজ তেলও আপনার অঙ্গটির আকৃতি ওভাবে বাড়াতে পারে না। তার কারণ পুরুষাঙ্গের আকৃতি নির্ধারিত হয় মানুষের জিনের গঠনের দ্বারা। কোনো ধরনের মালিশেই পুরুষাঙ্গের দৈর্ঘ্য বাড়ানো সম্ভব নয়।৫. এই তেল মাখলে কি সঙ্গমের শক্তি বৃদ্ধি পায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে উঠে আসে আর একটি প্রশ্ন- সঙ্গমের শক্তি ‘বৃদ্ধি’ পাওয়া বলতে ঠিক কী বোঝায়? আরও বেশি আনন্দ? আরও বেশিক্ষণ আনন্দ? ঠাণ্ডা মাথায় ভেবে দেখুন তো, বাইরে থেকে কোনো তেল মেখে সেই আনন্দ কি বাড়ানো সম্ভব? সম্ভব না হওয়ার সম্ভাবনাই বেশি নয় কি?
                         জাপানি তেলের নির্মাতা চতুর্ভুজ ফার্মাসিউটিক্যালের বক্তব্য, বহু যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে এমন নানা আয়ুর্বেদিক উপাদান, প্রাণী ও উদ্ভিদের নির্যাস থেকেই এই তেল প্রস্তুত করা হয়।
জাপানি তেলের বিবিধ উপাদানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল—
জলপাই তেল,লবঙ্গ,তিলের তেল,আকরকরা শিকড়,জ্যোতিস্মতি বীজ,আর্সেনিক-যুক্ত মিনারেল,কেশর,হরতাল,ভস্ম।
একাধিক আয়ুর্বেদিক ওষুধপত্রের ওয়েবসাইট বলছে, এ ছাড়াও যে বস্তুগুলি জাপানি তেলে থাকে—তবে জাপানি তেলের মধ্যে এত কিছু থাকলেও তা যে যৌবনবর্ধক হিসেবে কাজ করে, এমনটা মোটেও স্বীকৃত নয়। আর বাজার চলতি জাপানি তেলে সত্যিই এসব উপাদানগুলি থাকে কি না, তা-ও নিশ্চিত করে বলা সম্ভব নয়।
গোল মরিচ,লতা কস্তুরি,কার্পাস বীজের তেল,জুন্দবেদস্তর বা ক্যাস্টোরিয়াম,হিং,চামেলি ফুলের তেল,জাফরান,সরষের তেল,চেলোপোকা



No comments:

Post a Comment

Post Top Ad