খোঁজ নেন তার হবু সহধর্মীনি কোন রাশির - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, March 28, 2020

খোঁজ নেন তার হবু সহধর্মীনি কোন রাশির


নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৮ মার্চ:- মধুর সম্পর্ক যেন কোন অবস্থাতেই তীক্ত না হয়, সে জন্য বিয়ের আগেই অনেকেই থাকেন তৎপর। খোঁজ নেন তার হবু সহধর্মীনি কোন রাশির। কেননা রাশির উপর ভর করে মানুষের আচার-আচারণের ভিন্নতা আছে। রাশি অনুযায়ী কারো রাগ বেশি তো আবার কারো মাথা খুব ঠাণ্ডা। কারো মন ফুলের মত কোমল হলে কারো আবার পাথরের মত কঠিন।
জেনে নিন জ্যোতিষীদের রাশিফলের বিচারে কোন রাশির জাতিকারা হয়ে থাকেন দারুণ স্ত্রী। কাকে বিয়ে করলে বদলে যাবে জীবন।
কর্কট (২২ জুন হতে ২২ জুলাই):
এই রাশির জাতিকারা হয়ে থাকেন শান্তিপ্রিয়। সংসার ও জীবনে সবকিছু টিপটপ রাখতে তারা খুব ভালোবাসেন। তারা ঠাণ্ডা মাথার, বড় বিপদেও উতলা হয়ে পড়েন না বা সঙ্গীকে ছেড়ে যান না। সঙ্গীর দেখাশোনা করা, অনেক বড় অন্যায়কেও ক্ষমা করতে পারা কর্কট স্ত্রীদের অন্যতম বৈশিষ্ট্য। তাই একদম নিশ্চিত, মজবুত দাম্পত্য চাইলে কর্কট কন্যারা হচ্ছে সেরা। কর্কট নারী স্ত্রী হিসেবে সহজ ও সাবলীল।
বৃষ (২০ এপ্রিল থেকে ২১ মে):
এই রাশির নারীরা দারুণ আত্মবিশ্বাসী ও একরোখা। একই সাথে ভালোবাসার পুরুষকে বারবার পরীক্ষা করতেও তারা ভালোবাসেন। এদের সাথে সংসার করা খুবই কঠিন, কেননা তারা সর্বদা ভালোবাসা ও সময় দাবী করে। কিন্তু কোন পুরুষ যদি ধৈর্য নিয়ে সঙ্গে থেকে যান ও বৃষ নারীর ভালোবাসার পরীক্ষায় পাশ করতে পারেন, তাহলে জীবন হয়ে উঠবে স্বর্গ। গভীর ভালোবাসা কখনোই প্রতারণা করেন না, পরকীয়া তাদের কাছে ঘৃণিত। অন্যদিকে প্রতারিত হলে নেন কঠোর প্রতিশোধ। স্বামী-সংসার নিয়েই তাদের জীবন আবর্তিত, ভালোবাসেন আদর্শ সংসার গড়ে তুলতে। বৃষ নারীরা চমৎকার রাধতে জানেন এবং মিষ্টি রুচিবোধের জন্য অনন্যা। প্রেমের ক্ষেত্রে তারা অত্যন্ত রোমান্টিক। সন্তানপালন সহ সব দিকেই পটু অসম্ভব বুদ্ধিমতী এই জাতিকারা।


No comments:

Post a Comment

Post Top Ad