ঘুমোতে ভালবাসে না এমন কে আছে বলুন তো? - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, March 28, 2020

ঘুমোতে ভালবাসে না এমন কে আছে বলুন তো?



নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৮ মার্চ:- ভালবাসে না এমন কে আছে বলুন তো? কেউ কেউ তো বিছানায় পড়লেই চলে যান ঘুমের দেশে। কেউ আবার বিস্তর কোলাহলের মাঝেও চট করে ঘুমিয়ে নিতে পারেন। আর স্বপ্ন? তার কী আর মাথার ঠিক আছে? কখন কী ভাবে নেমে আসবে তা সে নিজেও জানে না। জেনে নিন ঘুম নিয়ে কিছু অজানা মজার তথ্য।

১. মানুষ গড়ে জীবনের এখ তৃতীয়াংশ সময় ঘুমিয়ে কাটান
২. যারা কম ঘুমোন তাঁরা বেশি খাই খাই ৩. যারা নিয়মিত ছয়-সাত ঘণ্টা ঘুমোন তাঁরা বেশি দিন বাঁচেন।
৪. টানা ১০ দিন না খেয়ে আপনি বেঁচে থাকতে পারেন, কিন্তু ১০ দিন না ঘুমোলে আপনি বাঁচবেন না
৫. ৭০ শতাংশ পুরুষ স্বপ্নে শুধু অন্য পুরুষদের দেখেন
৬. ৫০ শতাংশ স্বপ্ন ঘুম ভাঙার পাঁচ মিনিট পর আর মনে থাকে না। ৯০ শতাংশ মানুষ তো স্বপ্ন দেখেছিলেন সেটাই ১০ মিনিট পর ভুলে যান।।?৭. অন্ধ মানুষরা স্বপ্নে শুধুই বিভিন্ন রং ও আকার দেখেন।
৮. প্রতি ৫০ জন প্রাপ্তবয়স্কর মধ্যে এক জন রাতে বিছানা ভিজিয়ে ফেলেন।
৯. স্বপ্নে আমরা সেই মানুষদেরই দেখি যাদের আগে কখনও দেখেছি।
১০. জানেন কি অনেকে চোখ খুলেই দিব্যি ঘুমোতে পারেন?
১১. ১২ শতাংশ মানুষ সাদা-কালো স্বপ্ন দেখেন।
১২. অ্যালার্ম ক্লক আবিষ্কার হওয়ার আগে ছিলেন ‘নকার আপ’রা। এরা সকাল বেলা লাঠি দিয়ে মক্কেলের বাড়ির জানলায় নক করে ঘুম ভাঙাতেন।
১৩. ঘুমের মধ্যে কখনই হাঁচি হয় না। কেউ ঘুমের মধ্যে হাঁচি দিয়েছেন দেখলে বুঝবেন তাঁর ঘুমের ব্যাঘাত ঘটছে।
১৪. পূর্ণিমা রাতে আমাদের ঘুম কম হয়।


No comments:

Post a Comment

Post Top Ad