উপকরণঃ
*ডিম-৩টা
*চিনি-১ কাপ/স্বাদমত
*লবন-আধা চা.চা./স্বাদমত
*ময়দা-৩ কাপ(ডিমের সাইজ অনুযায়ী কিছুটা কম/বেশি লাগতে পারে )
*ডুবোতেল-ভাজার জন্য
প্রণালিঃ
১.ডিম,চিনি,লবন একসাথে ভালোভাবে ফেটিয়ে নিন,যাতে লবন-চিনির দানা ভাব না থাকে।
২.ময়দা যোগ করে ভালোভাবে মেখে একটা শক্ত ডো বানিয়ে নিন।
৩.ডো টাকে ঢেকে রেস্টে রাখতে হবে অন্তত ঘন্টাখানেক।
৪.এরপর ছোট ছোট গোল বা লম্বা আকারে বানিয়ে ডুবো তেলে লালচে করে ভেজে নিন।
৫.ফুলে ফেপে ডবল হবে সেই অনুযায়ী আকার দেবেন আর যতটা সম্ভব কম আচে উল্টে পাল্টে ভেজে নেবেন।এতে বাইরে ক্রিস্পি হবে আর ভিতরে নরম থাকবে
No comments:
Post a Comment