শাহী চিকেন রেজালা - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, February 26, 2020

শাহী চিকেন রেজালা


নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৬ ফেব্রুয়ারী :-আজকের রেসিপি আয়োজনে রয়েছে মজাদার চিকেন রেজালা। আপনাদের কে দেখাবো কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । চলুন জেনে নিই-

উপকরণঃ

মুরগী – ১ কেজির ২ টি (১৪ পিস হবে)
সয়াবিন তেল – ৪ টেবিল চামচ
হলুদ গুঁড়ো- ১ টেবিল চামচ
গরম মসলা- পরিমাণ মতো
আদা বাটা – ১ চা চামচ
আলু বোখারা – ২০০ গ্রাম
পেঁয়াজ বাটা – আধা কেজি
টক দই – ১ পোয়া
রসুন বাটা – ১ চা চামচ
লবণ – পরিমাণ মতো
শুকনো মরিচের গুঁড়ো -১ টেবিল চামচ
জিরা -৫০ গ্রাম

যেভাবে তৈরি করবেনঃমুরগীর মাংসের টুকরো গুলো ভালো করে পরিষ্কার করে একটি হাঁড়ির মধ্যে রাখুন। তারপর তেল সবটুকু ঢালুন। পেঁয়াজ বাটা,লবণ পরিমাণ মত, হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ, মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন ১ চা চামচ ও ১ কাপ পরিমান টক দই মাংসের মধ্যে ঢালুন। এবার হাত দিয়ে সব মসলা মাংসের সাথে মেশান। তারপর এক কাপ পরিমাণ জল মাংসে ঢালুন।এবার হাঁড়ি ওভেন এ বসান। কিছু সময় পর ঢাকনা খুলে চামচ দিয়ে নেড়ে দেখুন সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে কিছু সময় আঁচে রাখুন। আবার কিছু সময় পর নেড়ে দেখুন মাংস সেদ্ধ হয়েছে কিনা, যদি সেদ্ধ হয়ে থাকে তাহলে চুলা থেকে নামিয়ে নিন। এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।


No comments:

Post a Comment

Post Top Ad