নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১ ফেব্রুয়ারী :- মুখে মাস্ক ও হাতে প্লাস্টিকের ব্যাগ নিয়ে ফুটপাতে এক বৃদ্ধের নিথর দেহ পড়ে আছে চীনের উহান শহরের গ্রাউন্ড জিরোতে। জনবহুল শহর উহানে অন্য সময় হলে হয়তো এমন দৃশ্য দেখে মুহূর্তেই অনেক মানুষ তাকে উদ্ধার করতে আসতো। কিন্তু এখন করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান শহরের বাসিন্দাদের এমন নিষ্ঠুর আচরণের কারণ এই শহরেই ভাইরাসটির প্রাদুর্ভাব সবথেকে বেশি।
ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শহরটি অবরুদ্ধ হয়ে আছে কয়েক সপ্তাহ ধরে। ফলে ফুটপাতে পথচারীর সংখ্যা হাতেগোনা। যারা পাশ দিয়ে যাচ্ছেন কেউ ভয়েও কাছে যাচ্ছেন না। উহান শহরের পরিস্থিতি যে কতটা ভয়াবহ এই ছবি তারই প্রমাণ।জরুরি পরিসেবার গাড়ি আসার আগ পর্যন্ত বৃহস্পতিবার সকালে মরদেহটি এভাবেই পড়েছিল। পরে সুরক্ষামূলক জামা পরিহিত চিকিৎসাকর্মীরা মরদেহটি গাড়িতে তুলে নেয়।একটি বন্ধ ফার্নিচার দোকানের সামনের ফুটপাতে চিৎ হয়ে পড়েছিল মরদেহটি। চিকিৎসাসেবার বিশেষ জামা পরিহিত হাসপাতালকর্মীরা একটি নীল কম্বল জড়িয়ে আলতো করে মরদেহটি গাড়িতে তুলে নেয়।এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হলো- জ্বর, সর্দি-কাশি ওগত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। পরে তা চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বের ১৮টি দেশে ছড়িয়ে পড়ে। শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভাইরাসে ২১৩ জন প্রাণ হারিয়েছেন ও এতে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।
No comments:
Post a Comment