আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, February 16, 2020

আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে








নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১৬ ফেব্রুয়ারি:-আমাদের আশেপাশে যেইভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে ফলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে। বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন সময় সচেতন মূলক শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। বিষ্ণ উষ্ণায়ন কে মাথায় রেখে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে শান্তি কলোনি এলাকাবাসীদের উদ্যোগে অভিনব কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন বট পাকুড় গাছের সাত পাকে বাঁধা হস্তবন্ধনের মাধ্যমে সচেতনতা পৌঁছে দেওয়া হয়। কারণ হিন্দু শাস্ত্র মতে বট পাকুড় গাছ কে দেবতা রূপে পূজা করা হয়। আমাদের পরিবেশে যদি গাছ না থাকে কোন প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয় সেই বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে বট পাকুড়ের বিয়ের আয়োজন করা হয়। হিন্দু শাস্ত্র মতে বৈদিক উচ্চারণের মধ্য দিয়ে বট পাকুড়ের বিয়ে সম্পন্ন হয় পুরোহিতের উপস্থিতে। এ দিনেই বিয়ে উপলক্ষে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান কার্তিক চন্দ্র পাল সহ বিশিষ্টজনেরা। বিয়ের পাশাপাশি এদিন মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। বিয়ের খাবারের মেনুতে ছিল খিচু, ঘাটি সবজি, চাটনি ও মিহিদানা। বিয়ে উপলক্ষ্যে এদিন সাধারণ মানুষের উনমাদনা ছিলো চোখে পড়ার মতো।




No comments:

Post a Comment

Post Top Ad