বয়স বাড়লেও গ্লামার ধরে রেখেছেন - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, February 1, 2020

বয়স বাড়লেও গ্লামার ধরে রেখেছেন







নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১ ফেব্রুয়ারি:-এক সময় বলিউডে ঝড় তোলা অভিনেত্রী টাবু। বয়স বাড়লেও গ্লামার ধরে রেখেছেন। এবার তেলেগু ভাষার ‘আলা বৈকুণ্ঠপুরামলো’ সিনেমায় অভিনয় করেছেন দর্শকপ্রিয় এ অভিনেত্রী। ১২ জানুয়ারি মুক্তি পায় সিনেমাটি। ত্রিবিক্রিম শ্রীনিবাস পরিচালিত সিনেমাটি বক্স অফিসেও সাড়া ফেলেছে।তবে ‘আলা বৈকুণ্ঠপুরামলো’ সিনেমায় সব মিলিয়ে মাত্র ১৫ মিনিটের জন্য নিজের চেহারা দেখিয়েছেন টাবু। আর এজন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।


               সিনেমাটিতে নিজেকে ১৫ মিনিটের জন্য মেলে ধরায় টাবু ৩ কোটি রুপি নিয়েছেন। এর আগে মহেশ বাবু অভিনীত ‘সারিলেরু নিকেভভারু’ সিনেমায় কাজের জন্য একই পরিমাণ পারিশ্রমিক নিয়েছিলেন টাবু।অ্যাকশনধর্মী ‘আলা বৈকুণ্ঠপুরামলো’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করেছেন- জয়রাম, রাজেন্দ্র প্রসাদ, নীবিথা পিথুরাজ, সুনীল, মুরালি শর্মা, রাও রমেশ প্রমুখ। এটি প্রযোজনা করেছেন আল্লু অরবিন্দ ও রাধা কৃষ্ণা।


No comments:

Post a Comment

Post Top Ad