চিনাদের জন্য আপাতত বন্ধ বাংলাদেশের দরজা - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, February 2, 2020

চিনাদের জন্য আপাতত বন্ধ বাংলাদেশের দরজা





করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এই আশঙ্কায় বাংলাদেশ সরকার সাময়িকভাবে চিনা নাগরিকদের জন্য দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল।   বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশে আসার জন্য চিনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে। ঢাকায় বিদেশ মন্ত্রকের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।  তিনি বলেন, তবে চিন থেকে করোনা ভাইরাস মুক্ত হিসেবে পরীক্ষা করিয়ে কেউ ভিসা নিয়ে আসতে পারবে।







চিন থেকে ইতিমধ্যে ৩০০ জনের বেশি বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। এরা ছিলেন করোনা ভাইরাসে আক্রান্ত এলাকা উহানে।  ফেরত আসা প্রত্যেক কে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের নিয়ে উদ্বিগ্ন সরকার। এর পরেই বাংলাদেশ সরকার বড় পদক্ষেপ নিল ঢাকা। বিদেশমন্ত্রী বলেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশে আসার জন্য চিনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা এক মাসের জন্য বন্ধ করা হয়েছে। চিন সরকারে সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বিদেশমন্ত্রী জানিয়েছেন , বাংলাদেশের বহু প্রকল্পে চিনের বিশেষজ্ঞরা কাজ করেন। সেজন্য আমরা সতর্ক রয়েছি।




তবে এখন তাদের বাংলাদেশে আসতে হলে মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে আসতে হবে।      বিবিসি জানাচ্ছে, ডিসেম্বর থেকে চিনের উহান শহরে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয়েছে ফিলিপাইন্সে।  রিপোর্টে বলা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ভারত, নেপাল সহ ২৭টি দেশে এই ভাইরাসে আক্রান্ত ১৪ হাজার ৫৫১ জন।তবে বাংলাদেশে এখনও পর্যন্ত কোনো করোনাভাইরাস রোগী সনাক্ত হয়নি।  বিবিসি ও আল জাজিরার খবর, করোনা ভাইরাসের কারণে শনিবার চিনের উহান প্রদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেশে নিয়ে আসা হয় ৩১২ বাংলাদেশিকে।


No comments:

Post a Comment

Post Top Ad