শুরু হতে চলেছে নগ্ন উৎসব - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, February 16, 2020

শুরু হতে চলেছে নগ্ন উৎসব


নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১৬ ফেব্রুয়ারী :-আগামী ২২ ফেব্রুয়ারি থেকে জাপানে শুরু হচ্ছে ‘নেকেড ফেস্টিভ্যাল’। প্রতিবছরই বিদেশি দর্শনার্থীরা এ উৎসব দেখতে আসেন। রোববার আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনে এ তথ্য পাওয়া গেছে।জাপানের হানশু দ্বীপের দক্ষিণাঞ্চলে ওকায়মা প্রদেশে প্রতিবছরই এ উৎসব দুইদিন ব্যাপী হয়। দশ হাজারের বেশি মানুষ সমবেত হওয়ার কথা রয়েছে।এ ফেস্টিভ্যালকে জাপানি ভাষায় ‘হাডাকা মাতসুরি’ বলা হয়। উৎসবে অংশগ্রহণকারীর সবাই যে নগ্ন থাকেন এমন নয়, অনেকে স্বল্প পোশাকে অংশগ্রহণ করেন। প্রচুর ফসল উৎপাদন ও সমৃদ্ধির জন্য এ উৎসব করা হয়।ওকায়ামার পর্যটন বোর্ডের মুখপাত্র মিকো ইটানো সিএনএনকে বলেন, ‘ সকাল দশটায় শুরু হয় অনুষ্ঠান। জড়ো মানুষদের উদ্দেশ্যে একজন পুরোহিত ভিড়ের মধ্যে ১০০ টি বান্ডিল ডানা ( বিশেষ উপহার সামগ্রী) এবং দুটি ভাগ্যবান ২০ সেন্টিমিটার দীর্ঘ শিঙ্গি ছুড়ে দেন। সেই থেকেই শুরু হয় হট্টগোল। যারা এগুলো পান তাদের ভাগ্যবান হিসেবে ধরা হয়।


No comments:

Post a Comment

Post Top Ad