ক্যান্সার রোগ প্রতিরোধে মাশরুম স্যুপ খান - ব্রেকিং বাংলা

Breaking

Friday, February 28, 2020

ক্যান্সার রোগ প্রতিরোধে মাশরুম স্যুপ খান


নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৮ ফেব্রুয়ারী :-স্যুপ পছন্দকারীদের জন্য মাশরুম স্যুপ খুবই লোভনীয়। পাঁচতারকা হোটেলে রান্না করা স্যুপে মাশরুমের ব্যবহার ব্যাপক। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার অতি প্রয়োজনীয় উপাদান যেমন প্রোটিন, ভিটামিন ও মিনারেলে পরিপুর্ণ মাশরুম পুষ্টির দিক থেকে বিচার করলে সবার সেরা।

এছাড়া যেসব খাদ্য উপাদানের আধিক্য যেমন- ফ্যাট ও কার্বোহাইড্রেড আমাদেরকে জটিল রোগের দিকে নিয়ে যায়, মাশরুমে তা নেই বললেই চলে।মাশরুমে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যামাইনো এসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এসব উপাদান ডায়াবেটিস, ক্যানসার ইত্যাদি রোগ প্রতিরোধে ও ওজন কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাশরুমে মানবদেহে্র জন্য প্রয়োজনীয় ৯টি এমাইনো এসিডের মধ্যে প্রত্যেকটিই বিদ্যমান। প্রোটিনে ভরপুর মাশরুমে কোন প্রকার ক্ষতিকর চর্বি না থাকায় নিয়মিত মাশরুম খেলে মেদভূড়ি, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ইত্যাদি জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে যায়। ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, সোডিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান থাকায় মাশরুম দেহকে সুরক্ষিত রাখতেও বিশেষ ভুমিকা রাখে। ভিন্ন স্বাদের মাশরুম স্যুপ তৈরি করতে চাইলে দেখে নিন রেসিপিটি।

উপকরণ

মাশরুম: ২০০ গ্রাম

ডিম: ২টি

কর্নফ্লাওয়ার: কাপের ৪ ভাগের এক ভাগ

লবণ: ১ চা চামচ

সিরকা: ১ চা চামচ

সয়াসস: ১ টেবিল চামচ

পেঁয়াজ কুচি: ২ টেবিল চামচ

কাঁচামরিচ কুচি: ৩টি

ধনিয়া পাতা কুচি: সামান্য পরিমাণ

আদা: ৫/৭ স্লাইস

লম্বা লেমনগ্রাস: ১টি

গোলমরিচের গুঁড়া: চা চামচের ৪ ভাগের এক ভাগ

টেস্টিং সল্ট: চা চামচের ৪ ভাগের এক ভাগ

তেল: ১ কাপ

লেবুর রস: ২ টেবিল চামচ

অপশনাল উপকরণ

নুডলস: সামান্য

পাতা কপি: সামান্য

গাজর কুচি: সামান্য

বিট লবণ


No comments:

Post a Comment

Post Top Ad