পুরুষদের সঠিক মাপের কনডম লিঙ্গের দৈর্ঘের চেয়ে ব্যাসের মাপ জরুরি ? - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, February 27, 2020

পুরুষদের সঠিক মাপের কনডম লিঙ্গের দৈর্ঘের চেয়ে ব্যাসের মাপ জরুরি ?



নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৭ ফেব্রুয়ারি:-সুইডেনের ব্লেকিং এলাকার একটি ক্লিনিক পুরুষদের সঠিক মাপের কনডম ব্যবহারে তাদের লিঙ্গের দৈর্ঘের চেয়ে ব্যাসের মাপ জরুরি বলেছেন। তাই ক্লিনিকটি তা নির্ধারণে তাদের কাছে আগ্রহী পুরুষদের আসতে অনুরোধ জানিয়েছে। এর ফলে নিজের লিঙ্গের মাপ জানলে তারা অনায়াসে সঠিক মাপের কনডম কিনতে পারবেন। ক্লিনিকটি আশা করছে এতে করে পুরুষরা তাদের কাছে আসবে এবং তাদের একটা স্বাস্থ্য পরীক্ষারও সুযোগ সৃষ্টি হবে। কারণ ইউরোপের দেশগুলোর মধ্যে যৌনতাবাহিত রোগের রাজধানী হিসেবে সুইডেনকে অভিহিত করা হয়। ২০১৩ সালে একটি জরিপে সেখানকার হেলথ এক্সপ্রেস সুইডেনকে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের রাজধানী হিসেবে চিহ্নিত করা হয়।
             ক্লিনিকটি বলছে নিরাপদ যৌনতার জন্যে সঠিক মাপের কনডম প্রয়োজন। লিঙ্গের মাপ নেওয়ার জন্যে বিশেষ ধরনের ফিতা ব্যবহার করবে ক্লিনিকটি। প্রতিষ্ঠানটির একজন নার্স এমিলিস ভ্যানসন রেডিও পি ফোরকে বলেছেন. তারা যদি ক্লিনিকে আসে তাহলে তাদের সেবা করার সুযোগ পাব এমনিতে সুইডেনে কনডম ব্যবহার হ্রাস পাচ্ছে। ফ্রান্সের মিডিয়া দি লোকাল বলছে, দেশটিতে খুবই আশঙ্কাজনকহারে যৌন সংক্রাম ব্যধি ছড়িয়ে পড়লেও কনডম ব্যবহার করছেন না পুরুষরা। গত বছর সুইডেনে আরেক জরিপে দেখা যায় গনোরিয়া ২৬ ভাগ ও সিফিলিস ৩৫ ভাগ হারে বৃদ্ধি পাচ্ছে। সুইডেন পাবলিক হেলথ সার্ভিস এ জরিপটি করে। তাই ক্লিনিকগুলো আশা করছে তরুণরা যদি কনডম ব্যবহার করতে অভ্যস্ত হয় তাহলে নিরাপদ যৌন সম্পর্কের মধ্যে দিয়ে যৌনতা বাহিত রোগ প্রতিরোধ করা সহজ হবে।


No comments:

Post a Comment

Post Top Ad