নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১ ফেব্রুয়ারী :-ফিলিপাইনে শুনানিতে প্রতিনিধি পরিষদের বাণিজ্য সংক্রান্ত কমিটির সভাপতি ওয়েসলি গাতচালিয়ান বলেছেন, ই-সিগারেট এখন জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই প্রেসিডেন্ট দুতের্তে তা আমদানি এবং জনপরিসরে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। এমন প্রেক্ষাপটে এ শুনানির আয়োজন।
অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকে পরামর্শ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেয়া রোজা বলেন,জাপানে ধূমপায়ীর সংখ্যা অনেক বেশি। বাংলাদেশেও বর্তমানে ই-সিগারেটের নীতিমালা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। যুক্তরাজ্য, কানাডা এবং অন্যান্য উন্নত দেশের মতো আমাদেরও উচিত এ পণ্যটিকে সঠিক নীতিমালা দ্বারা নিয়ন্ত্রণ করা এবং যা তামাক পণ্য ব্যবহার কমাতেও ভূমিকা রাখতে পারে। ব্যবহারকারীদের কাছে ই-সিগারেট বেশ আকর্ষণীয়। ফলে এ প্রযুক্তি দ্রুত বিকাশমান। তবে ভেপিং নিষিদ্ধ নয় বরং নিয়ন্ত্রণ করা উচিত।
No comments:
Post a Comment