দেখতে দেখতে অর্ধশত বছর পার করে ফেলেছেন। - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, February 29, 2020

দেখতে দেখতে অর্ধশত বছর পার করে ফেলেছেন।






নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৯ ফেব্রুয়ারি:-দেখতে দেখতে অর্ধশত বছর পার করে ফেলেছেন। অথচ বয়সের এই সংখ্যা তারুণ্য, চেহারা ও হাসির মাঝে কতটুকু প্রভাব ফেলেছে একবারও কি ভেবে দেখেছেন।
চলনু জেনে নেই কিভাবে খাদ্যাভাস মেনে চললে নিজের চেহারার মাঝে তারুণ্য ও সৌন্দর্য ধরে রাখা যায়-
পরিমিত পরিমাণে পানি পানঃপ্রতিদিন আট গ্লাস পরিমাণ পানি পান করার ফলে ত্বকের স্বাভাবিক রঙ বজায় থাকে। হাইড্রেটেড থাকার জন্য এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য ৬ থেকে ৮ গ্লাস পরিমাণ পানি দৈনিক পান করতে হবে।দিনের শুরু লেবু ও মধু মিশ্রিত ডিটক্স পানি দিয়ে করার কথা বলেন তিনি।
এই পানি শরীরের ভেতরে ডিটক্সিফাই করে সুস্থ ও পরিষ্কার রাখতে সাহায্য করে।

                                          প্রতিদিনের খাদ্যাভাসঃমশলাযুক্ত খাবার এড়িয়ে চলেন এবং সিদ্ধ ও বেক করা সবজি বেশী রাখার চেষ্টা করেন। তার খাদ্য তালিকার খুব গুরুত্বপূর্ণ একটি খাবার হলো- এক বাটি ভর্তি দই।
দই শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে, ত্বকের শুষ্কভাব দূর করে এবং ত্বককে কোমল রাখতে সাহায্য করে। সস্তা কসমেটিক পণ্য ব্যবহার থেকে বিরত থাকা এবং

ঘরোয়া সমাধান বেছে নেওয়াঃজুহি চাওলা কোনোভাবেই পণ্যের গুণগত মানের ক্ষেত্রে ছাড় দিতে প্রস্তুত নন।যে কারণে, চড়া মূল্যের এবং ভালো মানের কসমেটিক পণ্য কেনা ও ব্যবহারের প্রতি সর্বদা লক্ষ্য রাখেন তিনি। যদি চড়া মূল্যের কারণে কোনো কসমেটিক কেনা সম্ভব না হয় তবে সেক্ষেত্রে তিনি ঘরোয়া উপাদান ব্যবহার করার কথা উল্লেখ করেছেন। মুখের ত্বক প্রাকৃতিকভাবে যেমন থাকে, তাকে ঠিক সেভাবেই রাখা উচিৎ। অতিরিক্ত মেকআপ পণ্য অথবা কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহারে ত্বক তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলে। ত্বকের যা করা উচিৎ তা হলো- নিয়মিত ভিত্তিতে ত্বক পরিষ্কার করা, যেন ত্বক সুস্থ থাকে।
নিজের চোখের যত্ন নেওয়াঃনিজের ত্বকের প্রতি খেয়াল রাখা ও যত্ন নেওয়া সকলই একদম পানিতে মিশে যাবে যদি কেউ তার নিজের চোখের প্রতি যত্নশীল না হয়ে থাকে!
ক্লান্ত চোখ হলো একজন মানুষের বয়স বেড়ে যাবার প্রথম ও প্রধান পয়েন্ট। কারণ চোখের চারপাশে বলিরেখা, চোখের নীচে কালো দাগ পড়ার মাধ্যমেই বয়সের ছাপটা বেশী পরিলক্ষিত হয়ে থাকে। চোখের ওপরে দুই পিস আলুর টুকরো রেখে দেন আলুর ঠাণ্ডা প্রকৃতির জন্য। তবে চোখের ক্ষেত্রে খুব হালকা ধাঁচের নাইট ক্রিমও ব্যবহার করা যেতে পারে।


No comments:

Post a Comment

Post Top Ad