ঝড় তুলেছেন সানি লিওন
(ভিডিও)
আথিয়া শেট্টি ও নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ছবি ‘মতিচূর চাকনাচূর’-এ দেখা যাবে সানি লিওনকে। না, বড় কোনও চরিত্রে অবশ্য অভিনয় করছেন না তিনি। বরং নওয়াজের সঙ্গে একটি গানের দৃশ্যে দেখা যাবে তাঁকে।
বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে এই গানটি। তবে সানি লিওন একা নন, তাঁর ছন্দে নাচতে দেখা যাবে নওয়াজউদ্দিনকেও। কুমারের লেখা এই গানে সুর দিয়েছেন রামজি গুলাটি। গানটি গেয়েছেন জ্যোতিকা ট্যাংরি এবং রামজি নিজে।
দেবমিত্র হাসান পরিচালিত এই ছবিতে আথিয়া এবং নওয়াজকে দেখা যাবে এমন দুই ব্যক্তির চরিত্রে যাঁরা বিয়ের জন্যে ডেসপারেট হয়ে উঠেছেন। মধ্যবিত্ত পুষ্পিন্দরের (নওয়াজ) কাছে নেই কোনও চাকরিও। অন্যদিকে আথিয়াকে দেখা যাবে অনিতার চরিত্রে যিনি একজন এনআরআই-কে বিয়ে করতে চান।
নওয়াজ এবং আথিয়া ছাড়াও এই ছবিতে দেখা যাবে বিভা চিব্বর, নভনি পারিহার, বিবেক মিশ্র, করুণা পান্ডে, সঞ্জীব ভ্যাটস, অভিষেক রাওয়াত, সপ্না সাঁন্ড এবং ঊষা নাগর। আগামী ১৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।

No comments:
Post a Comment