পরিণীতির ‘নীল ছবি’ ভাইরাল - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, February 15, 2020

পরিণীতির ‘নীল ছবি’ ভাইরাল

পরিণীতির ‘নীল ছবি’ ভাইরাল

  হাতে তার একাধিক ছবির কাজ। সেই ব্যস্ততার মধ্যেই সময় বের করে ছুটি কাটাতে মালদ্বীপ গিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সেখানে ঘুরতে গিয়ে নীল সমুদ্রে গা ভাসাচ্ছেন, এমন ছবিই শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। তারপরই ভাইরাল হয়েছে ছবিগুলো।

সেখানে পরিনীতিকে দেখা যাচ্ছে নীল পানিতে কালো সুইমসুটে গাঁ ডুবিয়ে আছেন তিনি। চোখে তার কালো সানগ্লাস। তা পরেই তিনি শুয়ে রয়েছেন সমুদ্রের জলে। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, সমুদ্রের মাঝখানে হ্যামক? ইয়েস প্লিজ!

পোস্ট করার ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই সেই ছবিতে লাইকে করেছেন সাড়ে সাত লাখেরও বেশি। তার পোস্ট করা অপর একটি ছবিতেও লাইক পড়েছে সাড়ে পাঁচ লাখের বেশি।

নতুন বছরের শুরুতেও ঘুরতে গিয়েছিলেন পরিণীতি। অস্ট্রিয়ায় গিয়ে সেখান থেকেও আপলোড করেছিলেন একাধিক ছবি ও ভিডিয়ো।

২০১১ সালে ‘লেডিজ ভার্সেস রিকি বাহেল’ দিয়ে বলিউডের আঙিনায় পা রেখেছিলেন তিনি। সাইনা নেহওয়ালের বায়োপিকেও অভিনয় করার কথা তার।

No comments:

Post a Comment

Post Top Ad