পরীমনি’র অন্তরঙ্গ ছবি ভাইরাল - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, February 15, 2020

পরীমনি’র অন্তরঙ্গ ছবি ভাইরাল

পরীমনি’র অন্তরঙ্গ ছবি ভাইরাল


  সময়ের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ঢাকাই সিনেমার ‘গ্ল্যামার গার্ল’ও বলা হয় এই চিত্রনায়িকাকে। অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে নানা কারণে খবরের শিরোনামে এসেছে পরীর নামটি।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে খোলামেলা ছবি দিয়ে এর আগে কয়েকবার আলোচনায় আসেন পরী। আবারও ফেসবুকেই ভাইরাল হলো পরীর অন্তরঙ্গ দুটি ছবি। সঙ্গে আছেন অভিনেতা সজলও। ছবি দুটি নিয়ে ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনা।

খোঁজ নিয়ে জানা যায়, দৃশ্যটি পরীমনি ও সজল অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’র। আজ থেকে গাজীপুরের ত্রিমোহনীর ময়নারটেকে চলছে এর শুটিং। চলবে আরও দু’দিন। শুটিংয়ে অংশ নিয়েছেন পরীমনি, সজলসহ অন্যান্য শিল্পীরা। আর ভাইরাল হওয়া ছবি দুটি শুটিংয়ের অনস্ক্রিনের একটি দৃশ্য। ওয়েব সিরিজে পরী অভিনয় করছেন টিনা চরিত্রে আর সজলকে দেখা যাবে সুলতানের ভূমিকায়। এটি নির্মাণ করছেন সহিদ উন নবী।

বিষয়টি সম্পর্কে জানতে পরীর মুঠোফোনে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

তবে এ বিষয়ে কথা বলেছেন নির্মাতা ও অভিনেতা সহিদ উন নবী। তিনি বলেন, ‘অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবিডির জন্য “পাফ ড্যাডি” ওয়েব সিরিজটি নির্মাণ করা হচ্ছে। আমরা এখন গাজীপুরের ময়নারটেকে শুটিং করছি। শুটিংয়ের সময় স্কিনে ছবিগুলো তোলা হয়েছে।’

No comments:

Post a Comment

Post Top Ad