রসুন খাওয়ার উপকারিতা কি ? সকালে খালি পেটে রোজ এক কোয়া রসুন কেন খাওয়া উচিত - ব্রেকিং বাংলা

Breaking

Friday, January 31, 2020

রসুন খাওয়ার উপকারিতা কি ? সকালে খালি পেটে রোজ এক কোয়া রসুন কেন খাওয়া উচিত


নিজস্ব প্রতিনিধি, কলকাতা ৩১ জানুয়ারি:- অনেকের কাছেই সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়াটা ভীষণ অস্বাস্থ্যকর মনে হতে পারে। কিন্তু খালি পেটে রসুন খাওয়া দেহের জন্য ভীষণ স্বাস্থ্যকর একটি ব্যাপার। খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয়, যেটা অন্য খাবারের সঙ্গে রান্না করা অবস্থায় খেলে হয় না।এটি শুধু বিভিন্ন ধরনের রােগ দূরই করে না, পাশাপাশি বিভিন্ন রােগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তবে আর দেরি না করে চলুন জেনে নেই খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে।

অসংখ্য মানুষ যারা উচ্চ রক্তচাপের শিকার তারা দেখেছেন, রসুন খাওয়ার ফলে তাদের উচ্চরক্তচাপের কিছু উপসর্গ উপশম হয়। রসুন খাওয়ার ফলে তারা শরীরে ভালো পরিবর্তন দেখতে পান।

শরীরকে ডি-টক্সিফাই করে :অন্যান্য ওষুধের তুলনায় শরীরকে ডি-টক্সিফাই করতে রসুন কার্যকরী ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে, রসুন প্যারাসাইট, কৃমি পরিত্রাণ, জিদ, জ্বর, ডায়াবেটিস, বিষণ্নতা এবং ক্যান্সারের মতাে বড় বড় রােগ প্রতিরোধ করে।

প্রাকৃতিক অ্যান্টিবায়ােটিক :গবেষণায় দেখা গেছে, খালি পেটে রসুন খাওয়া হলে এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। সকালে নাস্তার আগে রসুন খেলে এটি আরও কার্যকরীভাবে কাজ করে। রসুন খাওয়ার ফলে ব্যাকটেরিয়াগুলো উন্মুক্ত হয় এবং রসুনের ক্ষমতার কাছে তারা নতিস্বীকার করে। তখন শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াসমূহ আর রক্ষা পায় না।

সতর্কবার্তা :যাদের রসুন খাওয়ার ফলে এলার্জি হবার আশঙ্কা রয়েছে বা হয়, তারা অবশ্যই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন। এছাড়া যাদের রসুন খাওয়ার ফলে মাথাব্যথার সমস্যা হয়, বমির প্রাদুর্ভাব হয় বা অন্য কোনাে সমস্যা দেখা যায়- তাদের জন্য কাচা রসুন না খাওয়াই ভালাে।


No comments:

Post a Comment

Post Top Ad