টেলিভিশন তারকার অকাল মৃত্যুতে শোকের ছায়া অভিনয় জগতে - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, January 2, 2020

টেলিভিশন তারকার অকাল মৃত্যুতে শোকের ছায়া অভিনয় জগতে

জাগী জন নামে ওই টেলিভিশন তারকার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া অভিনয় জগতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।  সোমবার সন্ধ্যাবেলায় কেরালার রাজধানী তিরুঅনন্তপুরমে তাঁর বাড়িতেই উদ্ধার করা হয় ওই জনপ্রিয় অভিনেত্রীর দেহ। বাড়ির রান্নাঘর থেকে দেহ উদ্ধার করা হলেও ওই অভিনেত্রীর দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। যা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে।




 সোমবার বিকেল ৪ টে নাগাদ তাঁর এক বন্ধু বাড়িতে আসে এবং রান্না ঘরে মৃত অবস্থায় দেখতে পায় জনকে। তারপরেই ঘটনার কথা ছড়িয়ে পড়ে। পুলিশেও ওই সময়ই খবর দেওয়া হয়। পুলিশে তাঁর ওই বন্ধু জানিয়েছে, বারবার ফোন করা সত্বেও যখন জন ফোন ধরেনি, তখন তাঁর খবর নিতে বাড়ি আসে সে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঠিক কী কারণে এই মৃত্যু তা এখনও জানা যায়নি। তবে তাঁর দেহে যে কোনও আঘাতের চিহ্ন নেই। সে তথ্য নিশ্চিত করেছে পুলিশ।





 জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই পুলিশ এব্যাপারে আরও তথ্য জানাতে পারবে। জনের বাড়ি থেকেও কেউ এমন কোনও তথ্য দেয়নি যাতে পুলিশ মনে করতে পারে যে, সে কোনও রোগে ভুগছিল। পাশাপাশি এই ঘটনার তদন্ত যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সে কথাও জানিয়েছে পুলিশ।  উল্লেখ্য, ‘জাগীস কুকবুক’ নামক একটি শো-এর মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই অভিনেত্রী। শুধু অভিনয় নয়, পাশাপাশি গায়িকা ও যোগা ট্রেনার হিসেবেও খ্যাতি ছিল জাগী জন-এর। মডেলিং ও সঞ্চালিকা হিসেবেও তাঁর দক্ষতার পরিচয় রয়েছে। এহেন মাল্টি ট্যালেন্টেড অভিনেত্রীর মৃত্যুতে শোকাচ্ছন্ন অভিনয় জগত।


No comments:

Post a Comment

Post Top Ad