টমেটো রাখলে আপনি পেতে পারেন প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, January 30, 2020

টমেটো রাখলে আপনি পেতে পারেন প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক


নিজস্ব প্রতিনিধি, কলকাতা ৩০ জানুয়ারি:-টমেটোতে উচ্চ মাত্রায় লাইকোপেন নামক পদার্থ থাকে যা ত্বকের জন্য দারুন উপকারী। প্রতিদিনের খাদ্যাভ্যাসে তাই টমেটো রাখলে আপনি পেতে পারেন প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক। টমেটো ত্বকের অক্সিজেন গ্রহণের মাত্রা বাড়িয়ে তোলে, যা বার্ধক্যজনিত সমস্যা দূর করে ও ত্বকের বলিরেখাও কমাতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় সেই সাথে ত্বকের তৈলাক্ত সমস্যার ও সমাধান করে থাকে। টমেটো দিয়ে তৈর করা যায় ত্বকের বিভিন্ন সমস্যায় ভিন্ন ভিন্ন প্যাক, তবে আজকে লেখাতে থাকছে আপনাদের জন্য তৈলাক্ত ত্বকের পরিচর্যায় টমেটো প্যাক।


             চলুন তাহলে জেনে নেওয়া যাক তৈলাক্ত ত্বকের পরিচর্যায় টমেটো প্যাকউপকরণঃ(১) টমেটোর রস(২) শসার রসতৈরি ও ব্যবহার পদ্ধতিঃ১) ১ টেবিলচামচ টমেটোর রসের সঙ্গে ১ টেবিলচামচ শসার রস নিয়ে ভালভাবে মেশান।(২) তৈলাক্ত ত্বকের উপর আলতো হাতে এই মিশ্রণটি লাগান।এবং দশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুনটমেটোতে থাকা এন্টি-অক্সিডেন্ট ও লাইকোপেন ত্বকের লোমকূপের উপর জমে থাকা ময়লা দূর করে ত্বককে ভিতর থেকে উজ্জ্বল ও পরিস্কার করে তোলে।


No comments:

Post a Comment

Post Top Ad