মুদ্রাদোষ থেকে মুক্তির উপায় - ব্রেকিং বাংলা

Breaking

Friday, January 31, 2020

মুদ্রাদোষ থেকে মুক্তির উপায়









নিজস্ব প্রতিনিধি, কলকাতা ৩১ জানুয়ারি:-মুদ্রাদোষ” শব্দটির সাথে কমবেশী আমরা সবাই পরিচিত। এটি হল ব্যক্তির এমন এক ধরনের আচরণ যা তিনি অসচেতনভাবে করে থাকেন। কিন্তু ঘন ঘন করার ফলে এটি তার ব্যক্তিত্বের একটি অবিচ্ছেদ্য অংশে পরিনত হয়। যা বেশির ভাগ ক্ষেত্রেই খুব একটা ভালো দেখায় না। খুব মনোযোগ দিয়ে কাজ করতে থাকলে, আনমনা হয়ে থাকলে কিংবা খুব অস্থির থাকলে আমরা আমাদের মনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, সঙ্গে সঙ্গে শারীরিক আচরণেরও। মুদ্রাদোষ সৃষ্টি হতে পারে নানান ধরনের মানসিক অস্থিরতা, স্থবিরতা, মনোযোগের অভাব, সচেতনতার অভাব, চারপাশের মানুষের প্রতি শ্রদ্ধাবোধের অভাব, এমনকি নৈতিকতা বোধের অভাব থেকেও। অনেক সময় এই মুদ্রাদোষের কারণেই একজন মানুষের আকর্ষনীয় ব্যক্তিত্ব ম্লান হয়ে যেতে পারে বা অন্যরা তাকে ভুল বুঝতে পারেন। নিজের মুদ্রাদোষ নিয়ে যন্ত্রণায় আছেন? তাহলে জেনে নিন এই দোষটা চিরকালে দূর করার সহজ কৌশল!

মুদ্রাদোষের রকমফেরঃ
মুদ্রাদোষ নানা রকমের হতে পারে। যেমন,

ক) হাতের নখ কামড়ানো বা পা নাচানো
খ) কথা বলার সময় বার বার শ্রাগ করা
গ) হাতের কাছে কিছু পেলেই সেটা নিয়ে কান চুলকানো
ঘ) মাথা বা শরীরের কোন স্থান চুলকানো
ঞ) কোন একটি বিশেষ শব্দ বার বার ব্যবহার করা
ট) হাতের আঙ্গুল ফোটানো
ঠ) নাকের ভেতর আঙ্গুল ঢুকিয়ে চুলকানো ইত্যাদি


No comments:

Post a Comment

Post Top Ad