মুখের সাথে সাথে হাত পা ফর্সা করবেন - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, January 30, 2020

মুখের সাথে সাথে হাত পা ফর্সা করবেন



নিজস্ব প্রতিনিধি, কলকাতা ৩০ জানুয়ারি:-ত্বকের রঙ একটু শ্যামলা হলেই আমাদের মাথার চুল পড়া শুরু করে কিভাবে আরো ফর্সা হওয়া যায় সেই চিন্তায়। মুখ ফর্সা, কিন্তু হাত-পা শ্যামলা কিংবা সামান্য কালচে বর্ণের এতেই রাতের ঘুম হারাম। মুখের তুলনায় অনেকের হাত পায়ের রঙ কালো হয়ে থাকে। এতে আমাদের লজ্জার শেষ নেই। নিজের কাছে খুব ছোট মানে হয়।নিশ্চয়ই ফুলহাতা জামা কাপড় পরে পুরো হাতদুটো কিংবা পুরোটা ঢেকে রাখে এমন জুতো পরে পা দুটো ঢেকে রাখার চেষ্টা করেন! তবে আজকের পর থেকে আর দুশ্চিন্তা করার দরকার হবে না। কারণ আজ আমরা আপনাকে বলে দেবো কিভাবে মুখের সাথে সাথে হাত পা ফর্সা করবেন সেইরকম কিছু উপায়।

হাত পা ফর্সা রাখবে কাঁচা দুধ

মানুষের সমস্ত শরীর সবসময় জামা কাপড় দিয়ে ঢাকা থাকলেও হাত ও পা দুটোই বেশিরভাগ সময়ই খানিকটা অনাবৃত থাকে। আর তাই রোদ,তাপ ও ধুলোবালির সকল ধকলই যায় এই বেচারা হাত ও পায়ের উপর দিয়ে। কাঁচা দুধ হাত ও পায়ের কালচে ভাব দূর করে ফর্সা করে তুলতে ভীষণ কার্যাকারি একটি উপাদান।উপকরণআধ কাপ কাঁচা দুধ।ব্যবহার পদ্ধতিএক টুকরো তুলো কাঁচা দুধে ভিজিয়ে সেটা হাতে পায়ে মেখে বসে থাকুন অন্তত ১০ মিনিট। এটি ভালো ভাবে শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন ব্যবহার করতে থাকলে আপনি কয়েকদিনের মধ্যেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত উজ্জ্বল ফর্সা হাত-পা।

হাত ও পায়ের রঙ ফর্সা করবে লেবুর রসলেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। তাই হাত ও পায়ে নিয়মিত লেবুর রস ব্যবহার করলে হাত পয়ের ত্বকও হয়ে উঠবে মুখের মতই উজ্জ্বল।উপকরণ৩-৪ ফোটা লেবুর রস।ব্যবহার পদ্ধতিলেবুর রসে এক টুকরো তুলো ভিজিয়ে হাতে আর পায়ে লাগিয়ে ১০/১৫ মিনিট পর ঠান্ডা পানিতে ধুয়ে নিন। তবে এই কাজটি অবশ্যই আপনাকে রাতের বেলায় করতে হবে। কারণ,লেবুর রস লাগিয়ে আপনি রোদের মধ্যে গেলে হিতে বিপরীত হতে পারে। ত্বকের রঙ ফর্সা হওয়ার বদলে উল্টো কিন্তু কালো হয়ে যেতে পারে! সুতরাং সাবধান।




No comments:

Post a Comment

Post Top Ad