ঘরে রূপচর্চা করুন - ব্রেকিং বাংলা

Breaking

Friday, January 31, 2020

ঘরে রূপচর্চা করুন





নিজস্ব প্রতিনিধি, কলকাতা ৩১ জানুয়ারি:-মেয়েদের সারা দিন শুধু কাজ আর কাজ। সংসার-সন্তান সামলানো সেই সঙ্গে যদি থাকে চাকরি তাহলে দম ফেলার ফুসরত নাই। এই গরমে ত্বকের অবস্থা নাজুক তারপরও নিজের বাড়তি যত্নের জন্য সময় পাওয়ার তো প্রশ্নই ওঠেনা! লোছমি আক্তার রুমির মত এরকম অনেকেই আছেন যারা যান্ত্রিক শহরের ব্যস্ততার মধ্যে নিজের কথা যেন ভুলে গেছেন।কিন্তু এতো ব্যস্ততার মাঝেও একটু সময় বের করা কিন্তু খুব কষ্টের নয়, চাই শুধু নিজেকে সুন্দর রাখার মানসিকতা। আর পার্লারে না যেতে চাইলে বা কেমিকেলের ওপর নির্ভর না করে প্রাকৃতিক উপাদানের ওপরই ছেড়ে দিতে পারেন রূপচর্চার পুরো দায়িত্ব। আর এই রূপচর্চার সামগ্রীগুলো পেয়ে যাবেন রান্নাঘর থেকেই।কোড়ানো নারকেল থেকে দুধ বের করে নিন। এবার নারকেলের দুধ তুলা দিয়ে ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে এটি ত্বক এবং ঠোঁটের কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। ঝামেলা এড়াতে একদিন তৈরি করে নারকেলের দুধ ফ্রিজে রেখে ৭ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন।



                         ত্বক পরিস্কারজানেন কি? পৃথিবীর সবচেয়ে ভালো ক্লিনজিং-দুধ। ত্বকের ময়লা পরিস্কার করতে কাঁচা দুধের জুড়ি নেই। দুধে তুলা ভিজিয়ে ত্বকে আলতো করে ম্যাসাজ করুন।আর নয় ক্লান্তিসারাদিনের কাজের পর ঘরে ফিরে ক্লান্তিতে যেন আর কিছুই করতে ভালো লাগে না। শরীরের সঙ্গে সঙ্গে আমাদের ত্বকেও ক্লান্তির ছাপ দেখা যায়। মুহূর্তে ত্বকের ক্লান্তি দূর করতে এক টেবিল চামচ দই, এক টেবিল চামচ কমলার রস এবং সমপরিমাণ লেবুর রস দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এবার‍ মিশ্রণটি ত্বকে মেখে ১৫ মিনিট রেখে হালকা ঘষে ধুয়ে নিন। এটি ত্বকের ক্লান্তি দূর করার সঙ্গে সঙ্গে ত্বক মসৃণওত্বকের পুষ্টি বৃদ্ধিতে প্রোটিনের ভূমিকা ‍অতুলনীয়। এক টেবিল চামচ মুশুরের ডাল এবং ৫-৬ টা কাঠবাদাম সারারাত ভিজিয়ে ব্লেন্ড করে প্রোটিন  প্যাক তৈরি করুন। মিশ্রণটি ত্বকে মেখে ১৫-২০ মিনেট রাখার পর ধুয়ে নিন।


No comments:

Post a Comment

Post Top Ad