বহুদিন ধরেই দাপিয়ে বেড়াচ্ছেন কাজল আগারওয়াল। তবে কখনোই তাকে দেখা যায়নি খোলামেলা রূপে। তবে এবার এ নায়িকা হাজির হচ্ছেন ছোট পোশাকে। তবে নায়িকা হিসেবে নয়, একটি আইটেম গানে।
অল্প পোশাকে হাজির হতে হবে বলে আইটেম গানে আগ্রহ প্রকাশ করেন না অনেক নায়িকা। ‘জনতা গ্যারেজ’ সিনেমায় একটি আইটেম গানে পারফর্ম করার পর আইটেম গানে আগ্রহ হারিয়েছিলেন কাজল। তবে অর্জুনের সিনেমায় খোলামেলা আইটেম গানে নাচতে রাজি হয়েছেন নায়িকা। আল্লু অর্জুনকে এর জন্য গুনতে হচ্ছে ১ কোটি টাকা। ‘আলা ভাইকুন্তাপুরামলো’ ছবিতে নাচবেন কাজল।
গীতা আর্টসের বরাত ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস আইটেম গানের জন্য সঞ্চালক আনুসূয়া ভরদ্বাজ বা রাশমিকে নিতে চেয়েছিলেন। কিন্তু আল্লু অর্জুন জোর দিয়ে কাজলকে নিতে বলেন। সিনেমাটির পরবর্তী শুটিং হবে ফ্রান্সে।
No comments:
Post a Comment