শতবর্ষ উপলক্ষে সেজে উঠছে বাংলাদেশ - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, January 2, 2020

শতবর্ষ উপলক্ষে সেজে উঠছে বাংলাদেশ




চলতি বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষ। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গঠিত হয়েছে ‘মুজিববর্ষ’ ‍উৎযাপন কমিটি। এছাড়া মুজিববর্ষ সফল করতে আরও ৮টি উপকমিটি কাজ করছে। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন শুরু।





ওই দিন প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধু কন্যা তথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের কাউন্টডাউন উদ্বোধন করবেন।  মনে করা হচ্ছে ১০ জানুয়ারির অনুষ্ঠানে ১০ হাজার দর্শক হবে। এখানে অংশ নিতে হলে পালন করতে হবে কিছু নিয়ম। মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। প্যারেড গ্রাউন্ডের বিভিন্ন জায়গায় জায়েন্ট স্ক্রিন বাসানো হবে। এই প্যারেড গ্রাউন্ডে একদিন বিমানে এসে নেমেছিলেন। ওই মাঠে বিমানের একটি রেপ্লিকাও বসানো হবে।  চলতি বছর ১২ মার্চ বঙ্গবন্ধুর শতবর্ষ।





সরকারি ভাবে জানানো হয়েছে সারা দেশে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের জন্য নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠানের নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হবে। বঙ্গবন্ধুর শতবর্ষের নানা অনুষ্ঠান নিয়ে আশাবাদী উদযাপন জাতীয় কমিটির চেয়ারম্যান কামাল চৌধুরী।       নতুন বছর দেশের বিভিন্ন জায়গায় ৮৩টি ‘কাউন্টডাউন ক্লক’ বসানো হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের দিন গণনার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নানা জেলায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হবে বঙ্গবন্ধুর শতবর্ষ।


No comments:

Post a Comment

Post Top Ad