পৌষ সবাইকে কেমন ভাবে ডাক দিল? ৪০ শতাংশ স্টল বুকিং হয় নি। ভুবন ডাঙার মাঠের বিরাট অংশ ধূধূ করছে। লোকের ভিড়ও কম। হোটেল বুকিং বাতিল হয়েছে অনেকাংশে। বোলপুর-শান্তিনিকেতন-খোয়াই জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য হোটেল, লজ, রিসর্টের মালিকদের মুখ ভার! ১২৫ তম পৌষ মেলা যথারীতি শুরু হল ঠিকই ৭ই পৌষ সকালে ছাতিমতলায় উপাসনার মধ্য দিয়ে। নিরাপত্তা বলয়ে ছিল না কোন বিক্ষোভ, আশান্তির আঁচ। কিন্তু লক্ষ্য করা গেল মেলার প্রতি সাধারণ মানুষের সেই স্বভাবিক টানের অভাব! মানুষের ভিতরের আক্ষেপ যেন মেলার মাঠের হৃদয় জুড়ে! মেলার উদ্যোক্তা শান্তিনিকেতন ট্রাস্টের সান্মানিক সম্পাদক অনিল কোনার বলেছেন, “বাইরে যা অশান্তি চলছে এনআরসি-সিএএ নিয়ে তার প্রভাব পড়েছে মেলায়। শুধু একটি কারন নয়, এছাড়াও রয়েছে গ্রামের মানুষের আর্থিক সঙ্কটও।
মানুষের হাতে নেই পর্যাপ্ত পয়সা। চাষের হাল ও তার থেকে উপার্জন তলানীতে। যে গ্রামীন মানুষ ভীড় জমায় মেলায় তাদের সংখ্যা এবার বেশ কম। তাছাড়াও এবছর পৌষমেলায় অনলাইনে স্টল বুকিং-র নতুন ব্যবস্থা চালু হওয়ার কারনে নানা জটিলতায় বিলম্ব হয়েছে প্রস্তুতিতে। যার প্রভাবে মেলায় স্টলের সংখ্যাও কমেছে। গতবার ১২৬১ টি স্টল ছিল। এবার ১০০০ স্টল হবে। আমাদের ১৫৪২ টি স্টলের জায়গা ছিল। কিন্তু সেটা হয় নি। তার জায়গায় সুশৃঙ্খলভাবে ফুটপাথ ব্যবসায়ীদের বসিয়ে দেওয়া হয়েছে। ওরা এমনিতেই খুব গরীব তাই ওদের কাছ থেকে কোং পয়সা নেওয়া হয় না”। এক হোটেল ব্যবসায়ী জানিয়েছেন, ‘হু হু করে বাতিল হয়েছে বুকিং।’ বোলপুর-শান্তিনিকেতন হোটেল ব্যবসায়ী সমিতির সম্পাদক রাজা চৌধুরীর কথায়, “পৌষমেলায় যেখানে আমরা মানুষকে জায়গা দিতে পারি না সেখানে এবার বুকিং হয়েছে ৫৫-৬০ শতাংশ। আমার হোটেলেই ১৯টা রুমের মধ্যে পর্যটক এসেছেন ১৩টি রুমে। এর আগে কোনোদিন এমন হয়েছিল কি না মনে নেই। এনআরসি ঘিরে চারিদিকে অশান্তিই কারন হয়ে দাঁড়িয়েছে এর।
আসাম সহ গোটা উত্তরবঙ্গের পর্যটকরা সমস্ত বুকিং বাতিল করেছেন”। আবার শুধু রাজ্য বা ভিনরাজ্য থেকেই নয় বিদেশি পর্যটকদের বহু বুকিং বাতিল হওয়ার তথ্য সামনে এসেছে। যেমন খোয়াইয়ে থাকা ‘ভালোবাসা রেসিডেন্সি’র কর্ণধার আব্দুস সামাদ জানিয়েছেন, “বাংলাদেশের বেশ কিছু সংস্কৃতিক ব্যক্তিত্ব ১০টি রুম বুকিং করেছিল। কিন্তু চারিদিকে অশান্তির খবর পেয়ে সব বাতিল করেছেন তারা”। ৭ই পৌষের সকালে তঁখনও কুয়াশার চাদরের আস্তরণ বেশ জমাট। বৈতালিকের পথে পথে ছাতিম তলায় আসর জমিয়ে ভুবনডাঙার মাঠে। মেলার শুরু সকালে যা লোক থাকে তার সিঁকিভাগও নেই। মেলায় কাঠের পুতুলের পসরা নিয়ে আসা নতুনগ্রামের সুদেব ভাস্কর, পটচিত্রের সম্ভার নিয়ে আসা পিংলার জয়া চিত্রকর কিংবা কাঁথাস্টিচ, বুটিক সহ হস্তশিল্পের বিক্রেতা চন্দ্রিমা চ্যাটার্জী- সকলের মুখ কূয়াশায় ঢাকা মুখের মত ভার! দিকে বিজেপি অন্যদিকে মিম, গলা শুকিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাএক দিকে বিজেপি অন্যদিকে মিম, গলা শুকিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি ও নবাগত মিমকে ঠেকাতে বাম তৃমমূল জোট ! হ্যাঁ এমন অবাস্তব দাবি করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা অভিনেতা জয় ব্যানার্জি।
বিজেপির কে...টাটাসুমো ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ, মৃত পাঁচ টাটাসুমো ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ, মৃত পাঁচ দেবশ্রী মজুমদার, রামপুরহাট, ২৩ ডিসেম্বর ঃ টাটা সুমোর সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে... ইনকা বাস্তুকলার অনুপম ঐতিহ্যবাহী নিদর্শন মাচু পিচু ব্রেকিংবাংলা ডেক্সঃ মাচু পিচু ঐতিহ্যবাহী ইনকা বাস্তুকলার এক অনুপম নিদর্শন। পালিশ করা পাথর নির্মিত এই শহরের প্রধান স্থাপনাগুলো হচ্ছ... খোলামেলা সাহসী দৃশ্যে অভিনয় করতে পিছপা নন নয়না অরুপ দে: কিভাবে ফ্যানেদের মনে উত্তাপ জাগাতে হয় সেই বিদ্যাও তাঁর করায়ত্ত। কথা হচ্ছে বাঙালি অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়কে নিয়ে। যিনি মূলত...
No comments:
Post a Comment