নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১ডিসেম্বরঃ-বর্তমানে বাস্তব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। বিশেষ করে ফেসবুক থেকেই বাস্তবে গড়ায় অনেক ভালোবাসার সম্পর্ক। একই কারণে ফেসবুক এখন পরকীয়ার প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে বটে! একজন মানুষ পরকীয়া করছেন কিনা বা একই সময়ে একাধিক মানুষের সাথে প্রেম করছেন কিনা তা বোঝা যায় অনলাইনে তার কিছু আচরণ দেখলেই। আপনার সঙ্গীর মাঝেও এমন আচরণ দেখা যাচ্ছে না তো?প্রেম করার সময়ে অনেকেই বিভিন্ন কারণে রিলেশনশিপ স্ট্যাটাস লুকিয়ে রাখেন। কিন্তু বিয়ের পর তা হিডেন রাখা হলে খটকা লাগাটাই স্বাভাবিক। বিশেষ করে আপনার স্বামী বা স্ত্রীয়ের রিলেশনশিপ স্ট্যাটাস আপনার কাছে হিডেন রাখাটা মোটেই স্বাভাবিক নয়।
তারা একই ব্যক্তিকে রিটুইট করেন অহরহটুইটারে এক লাইন কথার মাঝেই লুকিয়ে থাকে অনেক অর্থপূর্ণ ইঙ্গিত। আপনার সঙ্গী যদি বিশেষ একজন মানুষের টুইটকেই বারবার রিটুইট করেন তেমন কোনো কারণ ছাড়াই, তাহলে এ বিষয়ে আপনি সন্দেহ করতেই পারেন।আপনার সাথে ট্যাগ হওয়াটা তিনি পছন্দ করেন নাঅনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজের স্বামী বা স্ত্রীর সাথে বেশি বেশি ছবি বা স্ট্যাটাস দেওয়া পছন্দ করেন না। কিন্তু আপনি সঙ্গীকে ট্যাগ করে পাবলিক পোস্ট বা ছবি দিলে তিনি যদি খুব রাগারাগি করেন, ছবি বা পোস্ট দিতে গিয়ে যদি দেখেন তাদেরকে ট্যাগ করার অপশন নেই, তা কিন্তু স্বাভাবিক নয়। দেখে মনে হতেই পারে, তিনি অনলাইনে আপনার সঙ্গী হিসেবে পরিচিত হতে চান না। হয়তো তার পরকীয়া আছে বলেই এমন আচরণ করছেন। হোয়াটসঅ্যাপে সন্দেহজনক আচরণহোয়াটসঅ্যাপে কারও সাথে চ্যাট করার পর ক্লিয়ার করে দিলে কী কথা হয়েছিল তা দেখা যায় না বটে, কিন্তু ওই মানুষটির সাথে কথা হয়েছিল তা দেখা যায়। আপনি যদি দেখেন, আপনার সঙ্গীর সাথে একজন মানুষের অনেক কথা হয়, কিন্তু সেই কনভারসেশনে কোনো কথা নেই, তাহলে ধরে নিতে পারেন তারা এমন কোনো কথা বলেছিল যা আপনার থেকে লুকানোর চেষ্টা করা হচ্ছে।
No comments:
Post a Comment