পুরোপুরি নগ্ন থাকলেও চোরটিকে ধরার চেষ্টা করতাম - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, December 1, 2019

পুরোপুরি নগ্ন থাকলেও চোরটিকে ধরার চেষ্টা করতাম






নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১ডিসেম্বরঃ-মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল চোর। কিন্তু পেছনে ধাওয়া করলো বিকিনি পরা পুলিশ, হাতে নাতে পাকড়াও করলো তাকে।সুইডেনের স্টকহোমের এই ঘটনার পর এই মহিলা পুলিশের সাহসের প্রশংসা করছেন সবাই।

     বিকিনি পরা পুলিশ পাকড়াও করা চোরকে মাটিতে ঠেসে ধরে দুই হাত পিঠমোড়া করে বাঁধছে, এমন ছবি ইন্টাগ্রামে প্রকাশিত হওয়ার পর এটি সবার নজর কাড়ে।পুলিশ অফিসার মিকায়েলা কেলনার সুইডেনের আফটনব্লাডেট সংবাদপত্রকে জানান, তিনি এবং তাঁর বন্ধু পার্কে রোদ পোহাচ্ছিলেন। তখন এক লোক তাদের কাছে পত্রিকা বিক্রি করতে আসে।লোকটি চলে যাওয়ার পর তিনি বুঝতে পারেন তার মোবাইল ফোনটি চুরি হয়ে গেছে।সাথে সাথে লোকটির পিছু ধাওয়া করার সিদ্ধান্ত নেন মিকায়েলা কেলনার। তিনি পুলিশে কাজ করলেও ঐ মূহুর্তে ডিউটিতে ছিলেন না। তার সঙ্গের বন্ধুওটি তাই। দুজনে মিলে ধাওয়া করে লোকটিকে ধরে ফেললেন।মিকায়েলা কেলনার বলেছেন, তিনি যদি পুরোপুরি নগ্নও থাকতেন, তাহলেও চোরটিকে ধরার চেষ্টা করতেন।

No comments:

Post a Comment

Post Top Ad