ভালো ছেলেদের প্রেমিকা হয় না কেন ? - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, December 1, 2019

ভালো ছেলেদের প্রেমিকা হয় না কেন ?











নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১ডিসেম্বরঃ-কখনও লক্ষ্য করে দেখেছেন, মেয়েরা ভালো ছেলেদের বন্ধু হিসাবে দেখতেই বেশি পছন্দ করেন। কিন্তু ভেবে দেখেছেন কেন? মনোবিদরা বলছেন, আসলে ‘গুড বয়’ ইমেজটা নাকি ঠিক প্রেমিকের ক্ষেত্রে খাটে না। তাই ‘ভালো বন্ধু’ তকমা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় গুড বয়দের। এর বেশ কিছু কারণ বিশ্লেষণ করেছেন মনোবিদরা। এক নজরে দেখে নিন কী সেই কারণগুলি:ডাকলেই সঙ্গে আছি: সিনেমা দেখার সঙ্গী দরকার, আপনাকে ফোন। ফোনের ব্যালান্স শেষ, আপনার খোঁজ পড়ছে। কোনো অচেনা জায়গায় পরীক্ষা রয়েছে, আপনি নিয়ে যাচ্ছেন। এত সঙ্গে দিলে মেয়েরা ‘টেকেন ফর গ্রান্টেড’ নিয়ে নেবেন, সেটাই স্বাভাবিক। সখাও আপনি, সখীও: বিশেষ বান্ধবীর ভরসা হওয়া এক ব্যাপার, তার সখা কাম সখী হওয়া আর এক ব্যাপার। তার জীবনের ছোট থেকে ছোট ব্যাপারও আপনি মন দিয়ে শোনেন, বেড়াল ছানার জ্বর হয়েছে বলে প্যানপ্যানানি কান্নার সঙ্গীও আপনাকেই হতে হয়। জাস্ট চলবে না। চিরকাল বন্ধু তকমা বয়ে বেড়াতে হবে।

.         ইমপ্রেস করতে মরিয়া: আপনি তাকে ইমপ্রেস করতে এতটাই মরিয়া যে তার সব কথায় আপনি হ্যাঁ বলেন। আপনার নিজস্ব কোনো মতামত নেই। আপনার জীবনই আবর্তিত হয় সেই বান্ধবীকে ঘিরে। প্রথমেই মনে রাখুন, মেয়েরা মেরুদণ্ডহীন ছেলেদের পছন্দ করেন না। আপনার নিজস্ব সত্ত্বা না থাকলে আপনি বয়ফ্রেন্ড স্ট্যাটাস পাবেন না কোনো দিন।. বোরিং হবেন না: এটা সব থেকে জরুরি। আপনি যদি তার নিত্যদিনের জীবনের থেকে তাকে আলাদা কিছু অনুভব করাতে না পারেন, তবে বাকিদের সঙ্গে আপনার কোনো পার্থক্য তিনি অুধাবন করতে পারবেন না। আপনি নাইস হোন, তবে বোরিং হবেন না। প্রত্যেকেই নিজের একঘেরে জীবনের থেকে একটু আলাদা কিছু চান নিজের পছন্দের মানুষের কাছে থেকে। একটু থ্রিল, একটু অ্যাডভেঞ্চার প্রিয় হওয়া ভালো। এটা একটা সম্পর্ককে নতুন উদ্যম দেয়।

No comments:

Post a Comment

Post Top Ad