নারীর কিছু ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কি ? - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, December 1, 2019

নারীর কিছু ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কি ?







নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১ডিসেম্বরঃ-জীবনসঙ্গী নিয়ে নারীর রয়েছে কিছু ব্যক্তিগত পছন্দ-অপছন্দ। আমরা অনেক সময় মনে করি তারা লম্বা, সুদর্শন পুরুষ পছন্দ করে। কিন্তু, বাস্তবতা হচ্ছে পুরুষের শারীরিক সৌন্দর্য থেকে তাদেরকে বেশি আকৃষ্ট করে তাদের পুরুষালী গুণাবলী।


 আপনি হয়ত অনেক লম্বা, কিন্তু উচ্চতা সত্যিই নিজেকে উপস্থাপন করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় না। মূল বিষয় হচ্ছে তারা লক্ষ করে আপনি নিজের বিষয়ে কতোটা সচেতন। আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে প্রথম দেখা করার সময়। হতে হবে নিজের প্রতি যতœশীল। মনে রাখবেন এলোমেলো চুল, নোংরা নখ, দুর্গন্ধযুক্ত মোজা, কালি ছাড়া জুতা, শার্ট বা জিন্সে দাগ এসব কিছুই হতে পারে আপনাকে অপছন্দ করার অন্যতম কারণ।মুগ্ধতা: নারী সঙ্গীর প্রতি মুগ্ধতা দেখান। বাইরে যাওয়ার সময় তার সাজের প্রশংসা করুন। নারী সঙ্গীর দেয়া উপহার সানন্দে গ্রহণ করুন। তার রান্নার প্রশংসা করুন। কখনো যদি পছন্দ মতো নাও হয়, কোনো ভাবেই বিরক্তি প্রকাশ করা যাবে না। মনে রাখবেন অনেক আন্তরিকতা নিয়ে কষ্ট করে শুধু আপনাকে খুশি করার জন্যই সে এতো সব করেছে। তার সাথে দেখা হলে প্রথমেই মিষ্টি করে হাসুন। পুরুষের বৈশিষ্ট হচ্ছে তারা খুব অল্পতেই ক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু খুব সহজেই আবার রাগ কমে যায়। পুরুষের কাজ হবে, কিছুটা সময় শান্ত থেকে পরিস্থিতি স্বাভাবিক এবং শান্তিপূর্ণ রাখা। নারীরাও আজকাল রাগী, আক্রমণাত্বক সঙ্গী পছন্দ করে না। রাগ করার মতো সুনির্দিষ্ট কারণ থাকলে আপনি নারী সঙ্গীকে শান্তভাবে বুঝিয়ে বলুন।সম্মান: নারীকে সম্মান করতে হবে। অনেকের মাঝে নারীকে হেয় করে কথা বলার প্রবণতা দেখা যায়।
ওপরের বিষয়গুলো খেয়াল রাখলেই দেখবেন আপনি আপনার কাঙ্খিত মানুষের কাছে হয়ে উঠবেন অনন্য।

No comments:

Post a Comment

Post Top Ad