বদঅভ্যাস গুলো আমাদের স্বাস্থ্যের জন্য কতোটা মারাত্মক ? - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, December 1, 2019

বদঅভ্যাস গুলো আমাদের স্বাস্থ্যের জন্য কতোটা মারাত্মক ?







 নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১ডিসেম্বরঃ- পারিবারিক এবং পারিপার্শ্বিক শিক্ষা থেকে আমারা নানা রকম অভ্যাস গড়ে তুলি। সেগুলো লালন করে বড় হই। তারমধ্যে কিছু থাকে ভালো অভ্যাস কিছু থাকে বদ অভ্যাস। আমাদের অজান্তেই মনের ভেতর দারুণভাবে বাসা বাধে অভ্যাস গুলো। কিন্তু কখনোই ভেবে দেখি না বদঅভ্যাস গুলো আমাদের স্বাস্থ্যের জন্য কতোটা মারাত্মক হতে পারে, আমন্ত্রণ জানাতে পারে মৃত্যুঝুঁকিকে ।ভারী ব্যাগ বহন করাপ্রতিদিন স্কুল-কলেজ, অফিস বা ঘুরতে যাওয়ার সময় অনেকেই ভারী ব্যাগ বহন করে থাকে। অপ্রয়োজনীয় জিনিসে ঠাসা ব্যাগের ওজন হয় অনেক বেশি। দীর্ঘদিন ধরে দীর্ঘক্ষণ এই ভার বহন করার বদঅভ্যাসটি আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কাঁধ ও মেরুদণ্ডের হাড় ক্ষয়ে যাওয়া, পিঠের হাড় বাকিয়ে যাওয়া, একাধারে ঘর্ষণের ফলে হাড় ভঙ্গুর হয়ে স্থায়ী ক্ষতি হতে পারে। আর এ সবই বাড়িয়ে দেবে ‘স্পন্ডেলাইটিস’ নামে একটি রোগের ঝুঁকি। গলার মাংসপেশিতে অবিরত চাপ মাথায় পৌঁছে যায় সহজেই। এবার শুরু হয় তীব্র মাথা ব্যথা।নাক খোঁচানো

               দৃষ্টিকটু এই কাজটি আমরা অনেকেই যখন তখন করে বসি। একটু অবসর পেলেই নাক খোঁচাতে বসে যান এমন মানুষের সংখ্যা একেবারে কম নয়। নাকের সঙ্গে আমাদের মুখ, চোখ এবং মস্তিষ্কের সরাসরি সংযোগ রয়েছে। যখন তখন নাক খোঁচানোর ফলে আপনার নখে থাকা জীবানু সেসব অঙ্গে প্রবেশ সহজেই। ফলে সাবধান হোন এখনি।
নখ কামড়ানোনখ খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। যাদের এই অভ্যাস রয়েছে তারা যে কোনো সময়ই নখ কামড়াতে থাকেন। অথচ সারদিন কতো জীবাণুযুক্ত স্থানেই না আপনি হাত দিচ্ছেন, আপনার এই নখ কামড়ানোর অভ্যাসের কারণে জীবাণু সরাসরি মুখ থেকে পেটে চলে যাচ্ছে। এটি অবশ্যই স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ।

No comments:

Post a Comment

Post Top Ad