জামাইকে দিন এই টনিক - ব্রেকিং বাংলা

Breaking

Monday, December 30, 2019

জামাইকে দিন এই টনিক





আপনি জামাই না হলেও এটা আপনার জন্য হতে পারে কিন্তু সামনে যেহেতু জামাই ষষ্ঠী তাই এই মিক্স কালচারের খাবার আপাতত জামাইদের জন্য। ল্যাদ খাওয়া বাঙালি জামাইদের ষষ্ঠীর দিন পেট পুজোর পরে জ্বলন্ত সিগারেট হতে পারে এই বিশেষ মিষ্টি। একগাদা খেয়ে শরীর এলানোর বদলে এই খাবার নতুন করে চাঙ্গা করতে পারে তাদের। এই মিষ্টির এমনই ম্যাজিক। টিরামিসু।  নামটা ট্যাঁরাবাঁকা হতে পারে কিন্তু এ এক অদ্ভুত মিষ্টি বলে দাবি করছেন ‘বং টিরামিসু’র আবিষ্কারক সম্রাট। তাঁর কথায় , “এই মিষ্টিটা দেখতে এতটাই সুন্দর যে দেখলেই মন চাঙ্গা হয়ে উঠবে। টিরামিসুর অর্থ ‘pick me up’।





এর পরিবেশনটাই এত সুন্দর যে সেটা দেখলেই মনে হবে যেন মিষ্টি বলছে, তাকে হাতে তুলে নেওয়া হোক। আসলে মিষ্টি তো বলবে না, বলবে আপনার মন। জামাইদের জন্য বিশেষ ভাবে এই মিষ্টি আমরা এই বছর বানিয়েছি। আমি নিশ্চিত, যে জামাই এই মিষ্টি খাবে তার মন ভরে যাবে।” শতবর্ষ পেরিয়ে যাওয়া মিষ্টি ব্যবসায়ী পরিবারের নতুন প্রজন্ম জানাচ্ছে, স্পেশাল কিছু বানানোর জন্য তারা ফুড ট্যুর করেন। এরকমই একটি ফুড ট্যুরে খুঁজে পাওয়া টিরামিসুকে।        সম্রাট বলেন , “এটি একধরনের ইতালিয়ান ডেজার্ট। আমরা মালয়েশিয়ার একটি ডেজার্ট কাউন্টারে গিয়ে এই খাবারটা খেয়েছিলাম। তখনই আমার মনে হয়েছিল এটা যদি সন্দেশের মতো করে একটা ফিউশন করতে পারি তাহলে একটা অন্যরকম কিছু হতে পারে।






এখানে এসেই পরীক্ষা করেছি। এখন উপলক্ষ্য বলতে জামাইষষ্ঠী। সেটা মাথায় রেখে সতীশ ময়রা পরিবারের এটা বিশেষ মিষ্টি উপস্থাপনা।”  বাঙালির অত্যন্ত পছন্দ মিষ্টি। সেটাকে টার্গেট রেখেই তৈরি হয়েছে ‘ফিউজন মিষ্টি’। মিষ্টির আকার বেশ বড়। এক প্লেট না বলে একে কাপ মিষ্টি বললেও ভুল হবে না। দাম হবে ৫০ টাকার আশেপাশে। এই মিষ্টির পাশাপাশি অন্যন্য বছরের মতো তাদের স্পেশ্যাল লিকুইড সন্দেশ, আমদই, বেকড বাস্কেট, বেকড দই, বেকড কালাকাঁদ, ভাপা মিষ্টি, সুগার ফ্রি মিষ্টিও থাকছে। তবে ট্র্যাডিশন মেনে রসগোল্লা, পান্তুয়া , দরবেশকে ভুলছেন না তারা। অনেকটা ‘লাক্সারি’ আর ‘নেসেসিটি’র পার্থক্য বুঝিয়ে দেওয়া।


No comments:

Post a Comment

Post Top Ad