বছর শেষের সেল শুরু - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, December 31, 2019

বছর শেষের সেল শুরু




দেশের অন্যতম ই কমার্স সাইট ফ্লিপকার্টে শুরু হয়ে গিয়েছে ইয়ার এন্ড সেল। যা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যে চলা এই সেলে বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটের উপর থাকছে আকর্ষণীয় হারে ছাড়।   এই সেল চলাকালীন ক্রেতারা আইসিআইসিআই ব্যাংকের কার্ড ব্যবহার করলে কিনলে পাওয়া যাবে ১০ শতাংশ ছাড়। এছাড়াও থাকছে সহজ ইএমআইয়ের সুবিধা।






জনপ্রিয় রেডমি নোট ৭ প্রো পাওয়া যাবে ৯,৯৯৯ টাকায়। এতে থাকছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের সুবিধা। এছাড়াও রিয়েলমি ৫ প্রো পাওয়া যাবে যথেষ্ট কম দামে। মাত্র ১১,৯৯৯ টাকায়। এতে থাকছে ৪ জিবি +৬৪ জিবি স্টোরেজের সুবিধাও। এছাড়া ৬ জিবি+৬৪ জিবি এবং ৮ জিবি+১২৮ জিবি পাওয়া যাবে যথাক্রমে ১২,৯৯৯ টাকায় এবং ১৪,৯৯৯ টাকায়।  রেডমি ৮ পাওয়া যাবে ৭,৯৯৯ টাকায়। এতে থাকছে ৪ জিবি র‍্যামের সুবিধাও। এছাড়াও ভিভো জেড১ পাওয়া যাবে ১২,৯৯০ টাকায়। এতে পাওয়া যাবে ৪ জিবি+৬৪ জিবি স্টোরেজের সুবিধাও।






এছাড়াও ৬ জিবি+৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত ফোনের দাম হবে ১৩,৯৯০ টাকায়।       রেডমি কে২০ পাওয়া যাবে ১৯,৯৯৯ টাকায়। এছাড়াও রিয়েলমি এক্সও পাওয়া যাবে যথেষ্ট কম দামে। এছাড়াও আই ফোন ৮ পাওয়া যাবে সস্তাতে। স্যামসং গ্যালাক্সি এস৯ পাওয়া যাবে ২৯,৯৯৯ টাকায়। আইফোন এক্সএস ৬৪ জিবি স্টোরেজ যুক্ত ফোন পাওয়া যাবে ৫৯,৯৯০ টাকায়।  এছাড়াও অ্যাপেল ওয়াচ সিরিজ ৩ পাওয়া যাবে ,আত্র ১৭,৯৯৯ টাকায়। এছাড়াও থাকছে নো কস্ট ইএমআইয়ের সুবিধা।


No comments:

Post a Comment

Post Top Ad