ছোট্ট ছুটির ঠিকানা হোক পাহাড়ি শহর কোদাইকানাল - ব্রেকিং বাংলা

Breaking

Monday, December 30, 2019

ছোট্ট ছুটির ঠিকানা হোক পাহাড়ি শহর কোদাইকানাল





দু’দিনের ছটিতে অচেনা দিগন্তের ক্যানভাসে বেড়িয়ে পড়া বাঙালির প্রিয় অভ্যাস। প্রতিদিনের কর্ম-ক্লান্তি থেকে মুক্তি পেতে, মনকে রিফ্রেশ করতে প্রকৃতির সান্নিধ্যই উপযুক্ত পথ। বাঙালি তাই ছুটি পেলেই বেড়াতে যেতে ভালবাসে। শুধু তো বেড়িয়ে পড়লেই হল না! তার আগে সঠিক প্ল্যানিং চাই। আগে থেকে ট্রেনের টিকিট এবং হোটেল বুক করলেই মিলবে সুরাহা।





   সরস্বতী পুজোর সময় এবার চার দিনের ছুটি মিলেছে। আর ওই চার দিনের জন্য নানা পরিকল্পনা করতে শুরু করেছে অনেকে। কেউ যেতে চায় পাহাড়, কেউ-বা সমুদ্র ভালবাসে। কেউ আবার দেখতে ভালবাসে ঐতিহাসিক প্রেক্ষাপট। এবারের ছুটিতে আপনার বেড়ানোর ঠিকানা হতে পারে কোদাইকানাল।  সবুজ গাছপালা, নির্জন রাস্তাঘাট এবং বাহারি ফুলের জন্য পর্যটক টানে এই পাহাড়ি শহর। তামিলনাড়ুর দিন্দিগাল জেলায় ৭০০০ উঁচুতে অবস্থিত এই শৈল শহর। কোদাইকানালের অর্থ ‘পাহাড়ে উপহার’। পর্যটন ব্যবসাই এখানকার মানুষের প্রধান জীবিকা। রয়েছে কোদাই লেক। এই জায়গাকে অনেকে হানিমুনের সেরা জায়গা বলে মনে করেন।     



কোদাই রোড এই জায়গার নিকটতম রেলস্টেশন। স্টেশন থেকে যেতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা। গাড়িতে যাবার সময় রাস্তার দু’পাশের প্রাকৃতিক দৃশ্য মনে প্রশান্তি যোগায়। কোদাইকানালে রয়েছে বোটানিক্যাল গার্ডেন ব্রায়ান্ট পার্ক। এখানে দেখা যায় নানা রকমের গাছগাছালি। গরমকালে এখানে ফ্লাওয়ার শো হয়।  বিমানেও যাওয়া যায় কোদাইকানালে। নিকটতম বিমানবন্দর মাদুরাই। এছাড়া ১২৬৬৫ কন্যাকুমারী এক্সপ্রেসে কোদাইকানালে যাওয়া যায়। এখন এখানে নানা মানের হোটেল গড়ে উঠেছে। চাহিদা মতো বেছে নিন। আগে থেকে বুকিং আবশ্যিক।


No comments:

Post a Comment

Post Top Ad