পরকীয়ার লক্ষণ কি? - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, November 30, 2019

পরকীয়ার লক্ষণ কি?








নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩০ নভেম্বরঃ-বর্তমানে বাস্তব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। বিশেষ করে ফেসবুক থেকেই বাস্তবে গড়ায় অনেক ভালোবাসার সম্পর্ক। একই কারণে ফেসবুক এখন পরকীয়ার প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে বটে! একজন মানুষ পরকীয়া করছেন কিনা বা একই সময়ে একাধিক মানুষের সাথে প্রেম করছেন কিনা তা বোঝা যায় অনলাইনে তার কিছু আচরণ দেখলেই। আপনার সঙ্গীর মাঝেও এমন আচরণ দেখা যাচ্ছে না তো?আপনার স্বামীর সাথে কোনো নারী প্রায়শই ছবি দিচ্ছেন এবং তাকে ট্যাগ করছেন। অথবা আপনার স্ত্রী নিজের ছবিতে কোনো পুরুষকে অহরহ ট্যাগ করছেন। ফেসবুক বা ইনস্টাগ্রামে এমন ঘটনা দেখলে তা পরকীয়ার লক্ষণ বলেই ধরে নেওয়া যায়। শুধু ছবি নয়। ইন্টারনেটে ইদানিং বিভিন্ন মজাদার ছবি তথা ‘মিম’ প্রচলিত। 


               এসব মিমেও যদি তারা একে অপরকে ক্রমাগত ট্যাগ করে তাহলে বুঝতে হবে তাদের মাঝে গোপন কিছু চলছে।সঙ্গী অফিসিয়াল কারণে, ব্যবসার কারণে বা যে কারণেই হোক, একা একা বিভিন্ন জায়গায় যান এবং কিছুদিন কাটিয়ে আসেন। কিন্তু ‘একা’ বেড়াতে গেলেও সবসময়ে কেউ একজন তার সিঙ্গেল ছবি তুলে দেন। এমনকি বিভিন্ন রোমান্টিক লোকেশনে (সমুদ্র সৈকত বা রিসোর্ট) কেউ একজন তাদের ছবি তুলে দেয়। বিষয়টি সন্দেহজনক নয় কী?
স্বামী বা স্ত্রী আপনাকে নিয়ে খেতে যায়নি। হয়ত তিনি কলিগ বা বন্ধুদের সাথে খাওয়ার কথা বলে বের হয়েছেন। অথচ ছবিতে দেখা যায় তার সামনে মাত্র দুইটিই প্লেট বা গ্লাস। তাহলে কী তার সাথে বিশেষ কেউ রয়েছেন? এটা বোঝার একটি সহজ উপায় হলো লোকেশন। তিনি যদি খুব রোমান্টিক কোনো রেস্টুরেন্টে গিয়ে থাকেন, তাহলে বুঝে নিন তিনি বন্ধুদের সাথে নয়, অভিসারেই সেখানে গিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad