নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩০ নভেম্বরঃ-নারীকে কেন পরকীয়ায় টানে?ঢাকা: নারী ও পুরুষ যেমন আলাদা মনের অধিকারী, তেমনি আলাদা তাদের চাওয়া। চাওয়ার বৈচিত্র্যে নারী-পুরুষের পরকীয়ায় জড়ানোর কারণও ভিন্ন। পারিবারিক ও পারিপার্শ্বিক নানা কারণে আমাদের দেশের নারীরা ইদানিং পরকীয়ার দিকে ঝুঁকছেন। আমাদের দেশের অধিকাংশ নারীর জীবন খুব একঘেয়ে। প্রতিদিনের রান্নাবান্না, ঘর গোছানো, সন্তানের দেখা শোনা করেই দিন পার হয়। স্বামীকে নিয়ে একটু ঘুরতে যাওয়া কিংবা নিজের জন্য কোনো আলাদা বিনোদনের ব্যবস্থা তার ভাগ্যে জুটে না। ফলে তাদের জীবনটা হয়ে যায় একঘেয়ে ও বৈচিত্র্যহীন।
তাই কিছুটা বৈচিত্র্যের খোঁজে নিজের অজান্তেই পরকীয়ায় ঝোঁকে।আমাদের সমাজের অধিকাংশ নারী নি:সঙ্গতায় ভুগে থাকেন। বিয়ের পর অধিকাংশ নারীই স্বামীর সঙ্গ তেমন একটা পান না। দিনশেষে ব্যস্ত স্বামী ঘরে ফিরে থাকেন খুব ক্লান্ত। দৈনন্দিন কাজের চাপে হারিয়ে যায় রোমান্স। এছাড়াও সন্তানরা একটু বড় হয়ে গেলে তাদের সঙ্গটাও আর পাওয়া হয় না নারীর। এই সময়ে একাকিত্ব দূর করা আর মজার সঙ্গ পেতে চায় মন। তাই কখন যে পরকীয়ার টানতে থাকে তা বোঝার উপায় থাকেনা অনেক নারীর।অনেকেই হয়তো ভেবে থাকেন যে পরকীয়ার পেছনে মূল কারণ হলো অতিরিক্ত নারী স্বাধীনতা বা স্বভাবের দুর্বলতা। কিন্তু সত্য বলতে, আমাদের দেশের অধিকাংশ নারীরই স্বাধীনতা নেই। শ্বশুরবাড়ির অতিরিক্ত শাসনে বন্দীদশাকে বরণ করতে হয়। আর তাই সংসারের বদ্ধ কারাগার থেকে বেরিয়ে আসার আকাঙ্ক্ষায় অনেক নারীই পরকীয়ার প্রতি আকর্ষণ বোধ করেন। তাদের কাছে তখন পরকীয়াটাই মনে হয় স্বাধীনতার সুযোগ।
No comments:
Post a Comment