এই ভিডিওতেও দেখা দেখা গেছে তার অসাধারণ অভিব্যক্তি - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, November 2, 2019

এই ভিডিওতেও দেখা দেখা গেছে তার অসাধারণ অভিব্যক্তি



মানুষের চোখ নাকি কথা বলে, সেই চোখের ভাষা দিয়েই সোশ্যাল মিডিয়াকে যে নিজের হাতের মুঠোয় নিতে সক্ষম হয়েছেন, তিনি হলেন প্রিয়া প্রকাশ ভারিয়র।
সম্প্রতি তার একটি ভিডিও পুনরায় ভাইরাল হয়েছে, এটি একটি মালায়ালম সিনেমার ভিডিও, এই ভিডিওতেও তাকে সেই চোখ দিয়েই কথা বলতে দেখা যাচ্ছে। ‘ওরু আদার লাভ’ সিনেমার দৃশ্য তিনি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্টে শেয়ার করেছেন। এই ভিডিওতেও দেখা দেখা গেছে তার অসাধারণ অভিব্যক্তি।

সোশ্যাল মিডিয়াতে তার প্রথম যে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেখানে তিনি নিজের চোখের জাদু দিয়েই জয় করেছিলেন তার ভক্তদের মন। রাতারাতি ভাইরাল হয় এই ভিডিও তার অগণিত অনুরাগীর সৃষ্টি করেছিল।
সম্প্রতি তার যে ভিডিওটি ভাইরাল হচ্ছে, তাতে প্ৰিয়াকে বৃষ্টির মধ্যে ভিজতে দেখা যাচ্ছে। আর তার সাথে রয়েছে তার সেই অদ্বিতীয় ‘চোখ মারার’ স্টাইল। তাই এই ভিডিও ৯০ হাজারের বেশিবার দেখা হয়েছে, আর এখনও বারংবার তা দেখা হচ্ছে। এই মালায়ালম অভিনেত্রী রূপ ও অভিব্যক্তি দাপটে বহু দিন আগেই জয় করেছিলেন সোশ্যাল মিডিয়ার মন। শুধু ভিডিওই নয় প্রিয়ার যেকোনো ফটোও সোশ্যাল মিডিয়াতে দ্রুততার সাথে ভাইরাল হয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad