প্রতিশোধ নেবে বলে ঠিক করে অভিযুক্ত - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, November 2, 2019

প্রতিশোধ নেবে বলে ঠিক করে অভিযুক্ত



স্নানের সময় লুকিয়ে বোনের নগ্ন ছবি তুলেছিল দিদি। সেই ছবিই সে পাঠিয়ে দেয় তার প্রেমিককে। সে আবার মেয়েটির আত্মীয়-স্বজনের মধ্যে ছবিগুলি ছড়িয়ে দেয় বলে অভিযোগ। অভিযুক্ত ২৫ বছরের সেই দিদিকে গ্রেফতার করেছে পুলিশ। তার প্রেমিক গা ঢাকা দিয়ে আছে।

ভারতের মুম্বইয়ের ঘটনা। আগরিপাদা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবতী বাইকুল্লার এক বিবাহিত যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। যা মেনে নিতে পারেননি মেয়েটির মা। পুলিশ জানিয়েছে, নবরাত্রির সময় ভুল করে অভিযুক্ত যুবকের দিদির গায়ে ডান্ডিয়া স্টিক দিয়ে মেরে দেয় অভিযোগকারিণী। এরপরই তার সঙ্গে ঝামেলা শুরু করে অভিযুক্তের স্ত্রী। তাঁর স্বামীও ঝামেলায় যোগ দেয়। আত্মরক্ষার্থে অভিযুক্ত যুবককে জনসমক্ষে পেটান অভিযোগকারিণী। এরপরই তাঁর বিরুদ্ধে প্রতিশোধ নেবে বলে ঠিক করে অভিযুক্ত।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘লোকটি প্রেমিকাকে বলেছিল যে তাকে সে বিয়ে করতে চায়। তবে এ জন্য মেয়েটিকে তার বোনের নগ্ন ছবি পাঠাতে হবে ওই যুবককে।’

এরপর স্নানের সময় লুকিয়ে তোলা বোনের নগ্ন ছবি প্রেমিককে পাঠিয়ে দেয় অভিযুক্ত যুবতী। সেই ছবি অভিযোগকারিণীর আত্মীয়-স্বজন এমনকী শ্বশুরকেও পাঠিয়ে দেয় অভিযুক্ত।

অভিযোগকারিণী যখন জানতে পারেন যে তাঁর বোনই সেই ছবি তুলেছে, তখন তিনি পুলিশের দ্বারস্থ হন।

No comments:

Post a Comment

Post Top Ad