বিশ্বের প্রথম জরায়ু প্রতিস্থাপন সুইডেনে - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, November 2, 2019

বিশ্বের প্রথম জরায়ু প্রতিস্থাপন সুইডেনে



২০১৭ সালের ১৯ মে। ভারতের প্রথম সফল জরায়ু প্রতিস্থাপন করে ইতিহাস গড়েছিলেন পুণের গ্যালাক্সি কেয়ার হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার শৈলেশ পুন্টামবেকর। সুইডেন, আমেরিকার পরে চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে নজির গড়েছিল ভারত। এক বছরের মধ্যেই মাতৃসুখের স্বাদ পেয়েছিলেন মীনাক্ষী। জন্ম হয়েছিল এক শিশুকন্যার। ডাক্তাররা আদর করে নাম রেখেছিলেন রাধা। সেই রাধারই এক বছর পূর্ণ হল দিন কয়েক আগে।
ভারতের প্রথম জরায়ু প্রতিস্থাপনের ইতিহাস লিখেছেন পুণের চিকিৎসকরা। জন্মের সময় তার ওজন ছিল প্রায় দেড় কিলোগ্রাম। সম্পূর্ণ সুস্থ সন্তান প্রসব করেছিলেন মীনাক্ষী। এক বছর পরেও শারীরিক কোনও সমস্যা নেই রাধার। ডাক্তার শৈলেশের কথায়, “রাধা শুধু তার বাবা-মায়ের স্বপ্নপূরণ নয়, দেশের চিকিৎসাবিজ্ঞানের উন্নতির স্বাক্ষরও বটে। কৃষ্ণের প্রতি রাধার প্রেম ছিল অপার্থিব। মীনাক্ষী ও তাঁর স্বামীর ভালোবাসা দেখেই এই সন্তানের আমরা নাম দিয়েছিলাম রাধা।”

গত শুক্রবার মেয়ের প্রথম জন্মদিন পালন করেছেন মীনাক্ষী ও হিতেশ বালান। দু’জনেই পুণেতে একটি সেলুন চালান। বলেছেন, “আমরা আর অতীতের দুঃখগুলো নিয়ে কাটাছেঁড়া করি না। জানতাম কোনওদিন মা হতে পারব না। সেই অসাধ্যসাধন করেছেন ডাক্তাররা। আমি নতুন জীবন পেয়েছি। মেয়েকে আঁকড়েই বাঁচতে চাই।” এই গোটা কর্মকাণ্ডে কিন্তু নাম রয়েছে আরও এক মহিলার। তিনি মীনাক্ষীর মা। নিজের জরায়ু মেয়েকে দিয়ে ইতিহাস গড়েছিলেন তিনিও।ভারতের প্রথম জরায়ু প্রতিস্থাপন ২০১৭ সালে
জরায়ু ছাড়াই জন্মেছিলেন মীনাক্ষী। ১৬ বছর বয়সেও ঋতুস্রাব শুরু না হওয়ায় ডাক্তারের কাছে যান বাবা-মা। দেখা যায়, ডিম্বাশয় থাকলেও তাঁর জরায়ু নেই। এই ভাবে কাটে ২১ বছর। বিয়ে হয় মীনাক্ষীর। সারোগেসি বা দত্তক সন্তান নেওয়ার ইচ্ছা তাঁর ছিল না। নিজের গর্ভেই সন্তানধারণ ও জন্ম দেওয়ার জন্য প্রবল আকাঙ্খায় ছিলেন। পুণের গ্যালাক্সি কেয়ার হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ শৈলেশ পুন্টামবেকর জানান, জরায়ু প্রতিস্থাপন করতে পারলে সুস্থ সন্তানের জন্ম দেওয়া সম্ভব। শুরু হয় দাতার খোঁজ। এগিয়ে আসেন মীনাক্ষীর মা। নিজের জরায়ু দিয়ে দেন মেয়েকে। দৃষ্টান্ত তৈরি হয় পুণের হাসপাতালে।

ডাক্তার শৈলেশ পুন্টামবেকরের নেতৃত্বে ১২ জন চিকিৎসকের একটি দল ওই অস্ত্রোপচার করেন। ৯ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে সফলভাবে জরায়ু প্রতিস্থাপন করা হয় মীনাক্ষীর শরীরে।

No comments:

Post a Comment

Post Top Ad