নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর, ৩০নভেম্বরঃ-বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর বোমাবজির অভিযোগ । ঘটনার প্রতিবাদে পথে নামল বিজেপির দলীয় কর্মীরা। গতরাতে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা ও বোমাবাজির ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে। পটাশপুর থানার নতুন পুকুর বাসষ্ট্যান্ড সংলগ্ন ভারতীয় জনতা পার্টির এই দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিল, কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর ও লন্ডভন্ড করার পাশাপাশি বাড়ির অ্যজবেস্টাস চালাও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলেও বিজেপির তরফ এ অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এগরা-বাজকুল রাজ্য সড়ক অবরোধ করে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির দলীয় কর্মীরা।তৃণমূলের অভিযোগ বিজেপির গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে। তাদের তাদের রক্ষা করতে পুলিশ পিকেট বসাতে হবে।নিজেরা মারপিট করে এলাকায় অশান্তি তৈরি করছে।তৃণমূলের এর মধ্যে কোন যোগনেই।
Saturday, November 30, 2019
বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর বোমাবজির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে
Tags
# West Bengal
About Darjeeling News
West Bengal
Ετικέτες
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment