এক প্রেমিককে খুশি করতে দুই প্রেমিকার কাণ্ড
কয়েক দিন ধরে মুম্বাইয়ের বোরিভলি স্টেশনে অনেক ফোন চুরির অভিযোগ দায়ের হচ্ছিল। বেশির ভাগ অভিযোগেই দেখা গেছে, ঘটনাগুলো ঘটছে বোরিভলি ও সান্তাক্রুজ স্টেশনের মধ্যবর্তী স্থানে। পরে বিষয়টি তদন্ত করে দেখার জন্য ডিসিপি (ওয়েস্টার্ন রেলওয়ে) পুরুষোত্তম কারাত একটি তদন্ত দল গঠন করেন। প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে অদ্ভুত প্রেমের গল্প। ঘটনা হলো, দুই কলেজছাত্রীর প্রেমিক একজনই। দুজনেই চান প্রেমিক তাকেই বেশি পছন্দ করুক। তাই বিশেষ মানুষটিকে খুশি করতে এই দুই ছাত্রী দ্রæত অর্থ জোগাতে লোকাল ট্রেনের নারী কামরায় যাত্রীদের কাছ থেকে নিয়মিত মোবাইল চুরি করতে শুরু করেন। দুই মাস ধরে এসব চুরির ঘটনা ঘটছিল।

No comments:
Post a Comment